কলকাতার পাশের জেলায় ফের বড় অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর অস্ত্র
দক্ষিণ ২৪ পরগনায় খোঁজ মিলল বেআইনি অস্ত্র কারখানার।
ফের একবার কলকাতার পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনায় খোঁজ মিলল বেআইনি অস্ত্র কারখানার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। গ্রেফতার করা হয়েছে দুজনকে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কুলতলিতে।

পুলিশ জানিয়েছে, কুলতলিতে তৈরি এই অস্ত্র নানা জেলায় ছড়িয়ে পড়ত। পাড়ি দিত ভিন রাজ্যেও। বৃহস্পতিবার রাতে বারুইপুর জেলা পুলিশ ও কুলতলি থানার পুলিশ যৌথ অপারেশন চালায়। লোহার পাইপ, কাঠের বাট, ড্রিল মেশিন লেদ মেশিন, ছয়টি বন্দুক, কয়েক রাউন্ড গুলি সহ অস্ত্র তৈরির যাবতীয় সরঞ্জাম ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিশ্বনাথ মন্ডল ও বিকাশ মন্ডল নামে দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, নিজেদের বাড়িতেই অস্ত্র কারখানা গজিয়ে তুলেছিল দুজনে। বিহারের এক শ্রমিক অস্ত্র তৈরির কাজ করত। ছটের ছুটিতে সে বাড়ি গিয়েছে। তাকে এবার ধরতে জাল পেতেছে পুলিশ। কোথায় কোথায় এখান থেকে অস্ত্র গিয়েছে, কারা এর খরিদ্দার এই সবকিছুই পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications