HS Exam 2023: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১৪ মার্চ
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। জীবনের অন্যতম বড় পরীক্ষার ফলাফল প্রকাশ হল। গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঠিক এক সপ্তাহের মাথায় আজ শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল ১১টার সময়ে সাংবাদি
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। জীবনের অন্যতম বড় পরীক্ষার ফলাফল প্রকাশ হল। গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঠিক এক সপ্তাহের মাথায় আজ শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল ১১টার সময়ে সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য।
তবে দুপুর ১২টা থেকে ফলাফল দেখতে পাওয়া যাবে অনলাইনে। এমনটাই জানা যাচ্ছে। ওয়েবসাইট তো বটে, অ্যাপ এবং এসএমএসে'র মাধ্যমেও এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে বলে জানানো হয়েছে।

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচিও ঘোষণা
ফল ঘোষণা করার পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচিও ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। তবে কবে কোন বিষয়ে পরীক্ষা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সংসদের তরফে কিছু জানানো হয়নি। তবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে একেবারে পুরানো পদ্ধতিতেই ফিরে যাওয়ার কথা বলেছেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য।

রেখে একাধিক পরিবর্তন করা হয়।
এই বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন করা হয়। যেমন পরীক্ষার্থীরা নিজের স্কুলে বসেই পরীক্ষা দিয়েছেন। সিলেবাসের বোঝাও কম ছিল। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হবে। সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালে'র পরীক্ষা পুরো সিলেবাসেই হবে। শুধু তাই নয়, আগামী বছর আর হোম ভ্যানুতে পরীক্ষা নেওয়া হবে না। পুরানো পদ্ধতিতেই বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।

সাত লক্ষ ৪৪ হাজার ৬৫৫ মোট পরীক্ষার্থী ছিলেন
বলে রাখা প্রয়োজন, এই বছর প্রায় সাত লক্ষ ৪৪ হাজার ৬৫৫ মোট পরীক্ষার্থী ছিলেন উচ্চ মাধ্যমিকে। তবে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। বলে রাখা প্রয়োজন, এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ২৭ এপ্রিল। তবে আগামী বছর পরীক্ষা অনেকটাই এগিয়ে আনা হয়েছে।

পাশের হার 88 দশমিক 44 শতাংশ।
অন্যদিকে এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার 88 দশমিক 44 শতাংশ। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুডা। এই সাত জেলায় পাশের হার রয়েছে ৯০ শতাংশ। বলে রাখা প্রয়োজন, এই বছর পাঁচ জুলাই পর্যন্ত রিভিউ করা যাবে। ২০ জুন থেকে এই বিষয়ে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে অনলাইনের মাধ্যমেই এবার আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

মেধা তালিকার প্রথম দশে ২৭২ জন
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে ২৭২ জন। প্রথম স্থানাধিকারী কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তিনি ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থানাধিকারী পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের সায়নদীপ সামন্ত, তিনি ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছেন। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮, সায়নদীপের ৪৯৭।












Click it and Unblock the Notifications