এক ফোনেই মিলবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারি, স্রেফ কিছু শর্ত মানতে হবে

এক ফোনেই মিলবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারি, স্রেফ কিছু শর্ত মানতে হবে

মাত্র এক ফোনেই মিলবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারি। বাড়ি থেকে বের হওয়ার কোনও দরকার নেই। কোনও জিনিসের দরকার হলে শুধু একটা ফেনই যথেষ্ট। আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার চাহিদার জিনিসটি। করোনায় লকডাউনের সময়ে এমনই পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা ও পুলিশ।

বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় জিনিস

বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় জিনিস

হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকাকে করোনা-যুদ্ধে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। ওই জায়গাগুলির জন্য বিশে, সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জায়গাগুলিতে জোরদার নজরদারি চালানো হচ্ছে। রাস্তায় ব্যারিকেডের পাশাপাশি এলাকায় বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে পরিষেবা

১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে পরিষেবা

হাওড়া পুরসভা ও পুলিশের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করেছে। হাওড়া পুরসভার ৬টি ওয়ার্ডে এই পরিষেরা দেওয়া হবে। ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে পরিষেবা পেতে ১৮০০১২১৫০০০০০ নম্বরে ফোন করতে হবে। এই নম্বরে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে ফোন করলে মুদি সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

যে শর্তে জিনিস পাবেন ঘরে বসে

যে শর্তে জিনিস পাবেন ঘরে বসে

জানানো হয়েছে, অর্ডার করা সামগ্রী ২০০ টাকার উপরে হতে হবে এবং তা অবশ্যই ১০ কেজির কম হতে হবে। প্রতি পরিবার দিনে একবারের বেশি অর্ডার দিতে পারবে না। এই পরিষেবায় আপাতত মুদিখানার নিত্যপ্রয়েজনীয় জিনিসগুলি পাওয়া যাবে। সরকারি কোনও দফতর এই ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকতে পারবে না।

ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয়ে পুরসভা

ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয়ে পুরসভা

এই পরিষেবা দিতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেতুবন্ধনের কাজ করবে হাওড়়া পুরসভা। যা কিনতে চাইছেন তার তালিকা করে টাকা মিটিয়ে দিতে হবে। তারপরই দরকারি সমস্ত সামগ্রী পৌঁছে যাবে বাড়িতে। বাড়িতে তা পৌঁছে গেলে আর পাল্টানো যাবে না। পুরসভার তরফে জানানো হয়েছে এখন ৪৩ রকমের জিনিস পাওয়া যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+