Howrah Road Accident: উলুবেড়িয়ায় মুম্বই রোডে বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ২৫; কদমতলায় মহিলাকে পিষল বাইক

Howrah Road Accident: সোমবার সাতসকালে হাওড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা। জাতীয় সড়কে বাসের পেছনে ধাক্কা বাসের। জখম প্রায় ২৫ জন যাত্রী। সকাল ৮টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোডে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুম্বই রোড ধরে নন্দীগ্রাম থেকে বারাসতের দিকে আসছিল একটি বেসরকারি বাস। পেছনেই আসছিল দীঘা থেকে হাওড়াগামী একটি বাস। সকাল ৮টা নাগাদ কুলগাছিয়ার শ্রীরামপুরে যাত্রী তোলার জন্য আচমকাই দাঁড়িয়ে পড়ে বারাসত রুটের বাসটি। তখনই ঘটে বিপত্তি।

howrah

পেছন থেকে বেশ গতিতেই আসছিল হাওড়াগামী বাসটি। বারাসত রুটের বাসটি আচমকা যাত্রী তোলার জন্য ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে তার পেছনে এসে ধাক্কা মারে হাওড়াগামী বাসটি। শেষ মুহূর্তে ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি। সজোরে এসে বারাসতগামী বাস ধাক্কা মারে হাওড়াগামী বাস। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সাতসকালে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী যাত্রীরা।

ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন দুটি বাসেরই চালক। বাস দুটিকে আটক করে ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, দুটি বাসে প্রায় শ'দেড়েক যাত্রী ছিলেন। চালকদের খোঁজ করছে পুলিশ।

চালকের গাফিলতি নাকি অন্য কোনও কারণ, সবটা খতিয়ে দেখছে পুলিশ। রেষারেষির কারণে দুই বাসের দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখবেন পুলিশ আধিকারিকরা। দেখা হবে সিসিটিভি ফুটেজও। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক ব্যাহত হয় যান চলাচল।

এদিকে হাওড়ার কদমতলাতেও মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ব্যাঁটরার কদমতলায় সরকারি আবাসনের সামনে রবিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। মৃত মহিলার নাম অর্চনা দত্ত। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বাড়ির সামনেই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

বেপরোয়াভাবে ছুটে আসছিল ওই বাইকটি। সজোরে ওই মহিলাকে ধাক্কা মারে বাইক। আহত মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে আড়াল করার অভিযোগ তুলে এদিন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+