Weather Forecast: স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত কতটা বৃষ্টি উত্তর-দক্ষিণে! ৫ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। উত্তরবঙ্গ জুড়ে মাঝে মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে আগামী পাঁচ দিনের বাংলার আবহাওয়া।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক তাপমাত্রা। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.১ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১০অগাস্ট | ২৭ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১১অগাস্ট | ২৭ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১২অগাস্ট | ২৮ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৩অগাস্ট | ২৭ | ৩১ | একই |
| ১৪অগাস্ট | ২৭ | ৩১ | একই |

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১০ অগাস্ট বৃহস্পতিবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১১ অগাস্ট শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ।
- ১২ অগাস্ট শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ১৩ অগাস্ট রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১৪ অগাস্ট সোমবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১০ অগাস্ট বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।১১ অগাস্ট শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ১২ অগাস্ট শনিবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৩ ও ১৪ অগাস্ট যথাক্রমে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications