বঙ্গোপসাগরের বুক চিরে কতগুলি ঘূর্ণিঝড় ধেয়ে এসেছে মে মাসে, একনজরে পরিসংখ্যান

বঙ্গোপসাগরের বুক চিরে কতগুলি ঘূর্ণিঝড় ধেয়ে এসেছে মে মাসে, একনজরে পরিসংখ্যান

মে মাস পড়তে না পড়তেই ফুঁসে উঠেছে সমুদ্র। আন্দামান ও দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বাসা বাঁধতে চলেছে ঘূর্ণিঝড়। তা উসকে দিয়েছে বিগত তিন বছরের ভয়াবহ স্মৃতি। বাংলার বুকে আম্ফান ও ইয়াসের স্মৃতি যেমন টাটকা, ওড়িশায় ফণী ও ইয়াসের দগদগে ঘা এমনও ম্লান হয়নি। কিন্তু ফণী, আম্ফান বা ইয়াসই নয়, মে মাসে আরও অনেক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বঙ্গোপসাগর উপকূলে।

মে মাস পড়তেই এক ঘূর্ণিঝড় হানার পদধ্বনি

মে মাস পড়তেই এক ঘূর্ণিঝড় হানার পদধ্বনি

আম্ফানের স্মৃতি তো এখনও টাটকা। ফণীকেও ভুলতে পারেনি ওড়িশা। আর ইয়াস তো হয়েছে গত বছর। তাই মে মাস এলেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের আতঙকে দিন কাটে উপকূলবর্তী এলাকার মানুষজনের। ঠিক যেমন এখন ২০২২-এর মে মাস পড়তেই এক ঘূর্ণিঝড় হানার পদধ্বনি শুনতে পেয়েছেন উপকূলবর্তী মানুষেরা।

ঘূর্ণিঝড়ের অপেক্ষায় দিন গোনা শুরু মে-র প্রথমেই

ঘূর্ণিঝড়ের অপেক্ষায় দিন গোনা শুরু মে-র প্রথমেই

আবহাওয়া দফতরের পূর্বাভাস আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। আর মে মাসের শুরুতেই এই পূর্বাভাস ঘুম কেড়ে নিয়েছে মানুষের। বঙ্গোপসাগর ও সমুদ্র উপকূলবর্তী রাজ্য ও দেশগুলিতে ঘূর্ণিঝড়ের অপেক্ষায় দিন গোনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই.

ঘূর্ণিঝড় সাগরের বুকে বাসা বাঁধলেই আম্ফান আতঙ্ক

ঘূর্ণিঝড় সাগরের বুকে বাসা বাঁধলেই আম্ফান আতঙ্ক

এই মে মাসেই ঘূর্ণিঝড় আম্ফান বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়েছিল বাংলার বুকে। তছনছ করে দিয়ে ছিল সুন্দরবন উপকূল। তারপর থেকেই ঘূর্ণিঝড় সাগরের বুকে বাসা বাঁধলেই আম্ফান আতঙ্ক তাড়া করে বেড়ায় বাংলার উপকূলে। এবারও তার অন্যথা হল না। মে মাসের শুরুতে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত বাসা বাঁধতেই আম্ফানের ভয়াবহ স্মৃতি ফের উসকে দিল আবহাওয়া দফতরের পূর্বাভাস।

অম্ফানের পর ইয়াসের স্মৃতিও কম টাটকা নয়

অম্ফানের পর ইয়াসের স্মৃতিও কম টাটকা নয়

সালটা ছিল ২০২০। মে মাসের ২০ তারিখে সুন্দরবনে সরাসরি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। তার প্রভাব দক্ষিণবঙ্গে পড়েছিল ভয়ঙ্কর। আর ২০২১ সালের মে মাসে আম্ফানের মতোই তাণ্ডব চালিয়েছিল ইয়াস। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ওড়িশায় আছড়ে পড়লেও ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত হয়েছিল বাংলার উপকূলও। সমুদ্রে জলোচ্ছ্বাসে উপকূলবর্তী শহর ও এলাকা প্লাবিত হয়েছিল।

মে মাসেই ওড়িশায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী

মে মাসেই ওড়িশায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী

আর ২০১৯-এর স্মৃতিও ওড়িশার জন্য টাটকা হয়ে রয়েছে। কেননা ২০১৯ সালের মে মাসে ওড়িশায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। এই ঘূর্ণিঝড় ২০৫ কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলে আঘাত হানে। এখনও পুরীর উপকূলে সেই চিহ্ন রয়ে গিয়েছে। তাই মে মাস এলে বাংলার মতো ওড়িশার উপকূলবাসীরাও কেঁপে ওঠে। সন্ত্রস্ত থাকে প্রশাসন।

মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও তিনটি ঝড়

মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও তিনটি ঝড়

এখানেই শেষ নয়, ২০১৩ সালে ভায়ারু নাম এক ঘূর্ণিঝড় ধেয়ে এসেছিল বঙ্গোপসাগর দিয়ে। আর ২০১৬ সালে ধেয়ে এসেছিল রোয়ানু এবং ২০১৭ সালে মোরা আছড়ে পড়েছিল উপকূলে। তিনটি ঝড়ই বঙ্গোপসাগরে তৈরি হয় এই মে মাসে। ঘূর্ণিঝড়গুলি আঘাত করেছিল বাংলাদেশ উপকূলে। ফলে ঘূর্ণিঝড়ের মে মাস সংযোগ বড়ই বিচিত্র।

বড় ধরনের ঘূর্ণিঝড়ের জন্য মে মাস মোক্ষম কাল

বড় ধরনের ঘূর্ণিঝড়ের জন্য মে মাস মোক্ষম কাল

বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে বড় ধরনের ঘূর্ণিঝড়ের জন্য মে মাস হল মোক্ষম কাল। পরপর তিন বছর বঙ্গোপসাগর উপকূলে হানা দেয় তিনটি ঘূর্ণিঝড়। প্রথম ফণী, তাপর আম্ফান এবং শেষে ইয়াস। তিনটি ঝড়ই বঙ্গোপসাগর উপকূলবর্তী বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে তাণ্ডব চালিয়েছিল।

মে মাসের উষ্ণতা ও তাপমাত্রা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল

মে মাসের উষ্ণতা ও তাপমাত্রা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল

এই অবস্থায় একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, কেন বারবার মে মাসেই ঘূর্ণিঝড় হানা দেয় উপকূলে এবং কেন মে মাসের ঝড় সাংঘাতিক রূপ নেয়? আবহবিদরা জানিয়েছে, মে মাসের উষ্ণতা ও তাপমাত্রা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল। এই মে মাসে সমুদ্রের তাপমাত্রা ঘূর্ণিঝড়ের পক্ষে সামঞ্জস্যপূর্ণ। এই কারণেই ঘূর্ণিঝড় বেশি তৈরি হয় মে মাসে, উপকূলে আছড়ে পড়ে সাংঘাতিক রূপে।

আবারও মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, পূর্বাভাস আইএমডির

আবারও মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, পূর্বাভাস আইএমডির

ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের মোক্ষম সময় মে ও নভেম্বর মাস। সেই মোতাবেক এবারও মে মাসে আন্দামান সাগরে ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির উপকূল অবস্থা তৈরি হয়েছে। আইএমডির ডিজি মুত্যুঞ্জয় মুখপাত্র জানিয়েছেন, মে মাসে যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়, তখন তা ঘণীভূত হওয়ার সম্ভাবনা থাকে। এবারও এক সম্ভাবনা তৈরি হয়েছে। এখন তা কী রূপ নেয়, তার জন্য অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+