Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া! সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতেই মোক্ষম প্রত্যাঘাত

স্বামীর বন্ধুর সঙ্গে চুটিয়ে পরকীয়া চালাচ্ছিলেন স্ত্রী। সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতেই মোক্ষম প্রত্যাঘাত করে প্রেমিক।

স্বামীর বন্ধুর সঙ্গে চুটিয়ে পরকীয়া চালাচ্ছিলেন স্ত্রী। সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতেই মোক্ষম প্রত্যাঘাত করে প্রেমিক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর গলায় কোপ বসিয়ে দিয়ে প্রতিহিংসা চরিচার্থ করার চেষ্টা চালায় সে। বরাত জোরে বেঁচে যান মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে।

ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম গৃহবধূকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গৃহবধূর স্বামী নজরুল আর অভিযুক্ত ফকির একই গ্রামের বাসিন্দা। উভয়ে অভিন্ন হৃদয় বন্ধু। দুজনেই রাজমিস্ত্রির কাজ করেন।

স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া! সম্পর্কছিন্ন হতেই গলায় কোপ

নজরুলের বাড়িতে ফকিরের যাতায়াত ছিল। সেই যাতায়াতের সূত্র ধরে নজরুলের স্ত্রীর সঙ্গে ফকিরের বিবাহ বহির্ভবত সম্পর্ক তৈরি হয়। তাঁদের পরকীয়া প্রকাশ্যে চলে আসে মাস ছয়েক আগে। তারপরই নজরুল স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কিছুদিন পর নজরুল স্ত্রীকে ফিরিয়েও নিয়ে আসে। নজরুলের স্ত্রী ফকিরের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেয়।

কিন্তু ফকিরের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নজরুলের স্ত্রী টার্গেট হয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ, নজরুলের স্ত্রীকে মাঝমধ্যেই হুমকি দিচ্ছিল ফকির। শুক্রবার সন্ধ্যায় বাড়ি বাইরে পুকুরে গিয়েছিলেন ওই গৃহবধূ। তখন আচমকাই তাঁর উপর ফকির চড়াও হয় বলে অভিযোগ।

অন্ধকারের মধ্যে থেকে গৃহবধূর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ফকির। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গৃহবধূ। তাঁর আর্ত চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। তার আগেই অবশ্য পালিয়ে যায় ফকির। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশের কাছে গৃহবধূ তাঁর বয়ানে জানিয়েছেন ওইদিনের ঘটনাক্রম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+