পর পর ২ কন্যা সন্তান! হরিশ্চন্দ্রপুরে বধূর মৃত্যুতে চাঞ্চল্য

পর পর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বধূ খুনের অভিযোগ। অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন ওই বধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে। আরও অভিযোগ বড় মেয়ের সামনেই মাকে মারা হয়েছে।

পর পর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বধূ খুনের অভিযোগ। অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন ওই বধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে। আরও অভিযোগ বড় মেয়ের সামনেই মাকে মারা হয়েছে। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী-সহ ৩ সদস্যের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ।

পর পর ২ কন্যা সন্তান! হরিশ্চন্দ্রপুরে বধূর মৃত্যুতে চাঞ্চল্য

বছর আটেক আগে হরিশ্চন্দ্রপুর সালালপুরের নিহারুল হকের সঙ্গে বিয়ে হয়েছিল তঞ্জিবা বিবির। তাদের দুটি সন্তানের দুটিই কন্যা। বছর ছয়েকের রুকসানা এবং বছর চারেকের মুস্কান। অভিযোগ, প্রথম সন্তান কন্যা হওয়ার পরেই অত্যাচার শুরু। এরপর দ্বিতীয়টিও যখন কন্যা হয় তারপর থেকে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। সেই সময় বিষ খাইয়ে মারা চেষ্টা করা হলেও, বরাত জোরে বেঁচে যান তঞ্জিমা।

মৃতে দাদা জানিয়েছেন, রবিবার এক প্রতিবেশীর কাছ থেকে মৃত্যু সংবাদ পেয়ে তিনি বোনের শ্বশুর বাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে দেখেই পালিয়ে যায় বলে অভিযোগ। ঘরে ঢোকার পর বোনের ঝুলন্ত দেহ দেখতে পান। বোনের বড় মেয়ে জানিয়েছে, তার মাকে লাঠি দিয়ে মারা হয়েছে।

মৃতার দাদার অভিযোগ, অভিযুক্ত নিহারুল শেখের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+