মোদীর বার্তা নিয়ে মায়াপুরে অমিত শাহ, ইস্কনের কর্মকাণ্ডের প্রশংসার ফাঁকে মতুয়াদের মন জয়েরও চেষ্টা
সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। আমি তাঁকে বলেছিলাম যে আজ আমি সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তীতে মায়াপুরে যাচ্ছি। তিনি আন্তরিকভাবে আপনাদের সকলকে 'হরে কৃষ্ণ' জানিয়েছেন। মায়াপুরে দাঁড়িয়ে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, আমি এখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসিনি, আমি চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হিসেবে এখানে এসেছি।

শাহের কথায়, এর আগে অনেকবার মায়াপুরে আসার পরিকল্পনা হয়েছিল, কিন্তু হয়ে ওঠেনি। হয়তো মহাপ্রভুরই ইচ্ছা ছিল। কিন্তু আজ এই সৌভাগ্য হয়েছে যে যেখানে চৈতন্য মহাপ্রভু নিজে লীলা করেছেন, সেই মায়াপুরে আজ আমি আপনাদের সকলের দর্শন পাচ্ছি। আজ পরম পূজ্য শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানও। তাই একপ্রকার মণিকাঞ্চন যোগ হয়েছে-স্থান পবিত্র, দিন পবিত্র এবং পূজ্য সাধুসন্তদের সান্নিধ্যও আমাদের সামনে রয়েছে। আমি চৈতন্য মহাপ্রভু, প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত, যিনি মহাবিষ্ণুর রূপ, গদাধর এবং শ্রীবাস-এই সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই।
শাহ বলেন, এই পথেই শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন, নৃত্য, ভক্তিসঙ্গীত এবং গীতার গভীর বার্তা সহজভাবে পূর্ব ভারত, উত্তর-পূর্ব পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং বহু অজ্ঞ মানুষের জীবনে ভক্তির আলো জ্বালিয়েছেন এবং সেই আন্দোলনকে ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ এবং ভক্তিবেদান্ত প্রভুপাদ আধুনিকতার সঙ্গে যুক্ত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আজ অত্যন্ত পবিত্র দিন। চৈতন্য মহাপ্রভুর প্রিয় সেনাপতি এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, যাঁকে আমাদের গুজরাতে যুগাচার্যও বলা হয়-শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আজ ১৫২তম জন্মজয়ন্তী।
শাহ আরও বলেন, একজন ব্যক্তি যদি জীবনে একশো কোটি বার শ্রীকৃষ্ণ নাম জপ করার সংকল্প নেন, সেটাই বড় কথা। কিন্তু সেই সংকল্পকে জীবনে পূর্ণ করা আরও বড় কথা-যা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্পূর্ণ করেছিলেন। এটি বিশ্ববাসীর জন্য অনুকরণীয় উদাহরণ। শ্রীকৃষ্ণের নাম একবার ভক্তিভাবে স্মরণ করলেও চেতনা জাগ্রত হয়, শক্তি লাভ হয়, অজ্ঞতার অন্ধকার দূর হয়। তাহলে কল্পনা করা যায়, যিনি এক জীবনে একশো কোটি বার নাম জপ করেছেন, তিনি নিজের জীবনকে সম্পূর্ণ শ্রীকৃষ্ণময় করে তুলেছিলেন। তিনি গৌড়ীয় মঠের মাধ্যমে সেই পথ সকলের সামনে তুলে ধরেছেন। তিনি ধর্মকে নানা কুসংস্কার ও রীতিনীতি থেকে মুক্ত করেছিলেন। তিনি দেখিয়েছেন যে আধুনিকতা ধর্মের শত্রু নয়, বরং সহযোগী।
অমিত শাহ বলেন, আমার জীবনে আমি বহু সাধুসন্তের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু একবার আমেদাবাদের ইস্কন মন্দিরে এক সাধু বলেছিলেন-যখন কেউ তাঁকে প্রণাম করতেন, তিনি বলতেন 'দাসোস্মি', অর্থাৎ 'আমি তোমার সেবক'। এই মনোভাব থাকলে ঈশ্বর কখনও দূরে থাকেন না। তিনি গুরুর ব্যাখ্যাও সুন্দরভাবে দিয়েছিলেন-যেদিন গুরু ভাবেন 'আমি গুরু', সেদিন 'গুরু' শব্দ থেকে 'উ' বেরিয়ে যায় এবং 'গরু' হয়ে যায়। সত্যিকারের গুরু সেই, যিনি শিষ্যকে উন্নত করেন, তার জ্ঞান ও চেতনা বৃদ্ধি করেন।
শাহের কথায়, মাতুয়া সমাজও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর সমাজকে একত্রিত করেছেন। ইস্কনের অন্যতম বড় অবদান হল গীতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। দেশের সব ভাষায় গীতা পাওয়া যায় আর সেটা ইস্কন ছাপিয়েছে। স্কুলের পড়ুয়া, যুবসমাজ, গৃহিণী-সকলেই গীতার থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। এই কাজ ইস্কন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বনেতাদের গীতা উপহার দেন, কারণ এর মধ্যে বিশ্বকল্যাণের বার্তা রয়েছে। ইস্কন শুধু ভক্তি নয়, সেবার ক্ষেত্রেও বিশাল কাজ করেছে-দুর্যোগে খাদ্য বিতরণ, হাসপাতাল, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ-সব ক্ষেত্রেই তারা কাজ করছে।
শাহ এদিন বলেন, আজ আমি ভগবান নৃসিংহের সামনে দেশের কল্যাণের প্রার্থনা করে এসেছি। আমি বিশ্বাস করি, ২০৪৭ সালের মধ্যে আমরা 'বিকশিত ভারত' গড়ে তুলতে এবং সনাতন ধর্মের বার্তা বিশ্বে পৌঁছে দিতে সফল হব।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications