মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে হাইভোল্টেজ বৈঠক

নবান্নে হাইভোল্টেজ বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে আজ বিকেলে বৈঠক। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়ে জুনিয়র চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন নবান্নে। তাঁরা যথেষ্ট আত্মবিশ্বাসী এই বৈঠক ঘিরে। বিকেল পাঁচটা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মোবাইল ফোন মারফত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি নিজে সোমবার বিকেল পাঁচটায় সময় দেন। ঠিক পাঁচটায় বৈঠক হবে। সেই কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওরকম অপেক্ষা করানো যাবে না। সেই কথাও পরিষ্কার জানিয়েছেন তিনি।

mamata banerjee

দুপুরে জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করেন। বিকেল চারটের পরে ধর্মতলা অনুসরণ মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা রওনা দেন নবান্নের উদ্দেশ্যে। তাঁদের যাওয়ার সময় অনশন মঞ্চ তালা চত্বরে শঙ্খ ধ্বনি দেওয়া হয় বহু সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারাও এদিনের বৈঠকের সাফল্য কামনা করেছেন।

১০ জন জুনিয়র ডাক্তার উপস্থিত থাকবেন এদিনের বৈঠকে। এই কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। কিন্তু ১৭ জন জুনিয়র ডাক্তার নবান্নে পৌঁছেছেন। তবে সকলকে বৈঠকে উপস্থিত হতে দেওয়া হবে কী না, সেই সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে বাইরে বেরিয়ে আসেন। পরে ১৭ জনকেই বৈঠকের জন্য ছাড়া হয়।

নবান্নের বৈঠকে থাকবেন এসএসকেএম হাসপাতালে সুপার। মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ৷ এদিনের বৈঠকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, অর্ণব চৌধুরীরা উপস্থিত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+