শিয়ালদহ আদালতের বাইরে নজিরবিহীন নিরাপত্তা, ফাঁসির দাবিতে বাইরে বিক্ষোভ! বিস্ফোরক দাবি অভয়ার বাবার
RG Kar Case Verdict: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! কিছুক্ষণের মধ্যেই আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় রায় ঘোষণা। শিয়ালদহ কোর্টের ২২০ নন্বর কোর্ট রুমে হবে রায় ঘোষণা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবে ধৃত সিভিক ভল্টান্টিয়ার সঞ্জয় রায়।
ইতিমধ্যে তাঁর আইনজীবী কবিতা সরকার শিয়ালদহ আদালতে চলে এসেছেন। নিয়ে আসা হয়েছে মূল অভিযুক্তকেও। চলে এসেছেন সিবিআই'য়ের আইনজীবীরাও। একেবারে টানটান উত্তেজনা। কি জানাবে আদালত? গিলটি না নট গিলটি...বিচার পাবে অভয়া (RG Kar Case Verdict)? বাংলা সহ গোটা দেশের মানুষ এখন সেদিকেই নজর রাখছে ।

অন্যদিকে শিয়ালদহ আদালতের বাইরে ব্যাপক ভাবে নিরাপত্তা (High Security outside of Sealdah court) বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে এই বিশাল টিম মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ব্যারিকড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে।
অন্যান্য দিন শিয়ালদহ আদালতের বাইরে যে ব্যস্ততা থাকে, কিংবা হকাররা বসেন তা আজ শনিবার কেউ নেই। যা খবর, কলকাতা পুলিশের তরফে ১৬৬ ধারা (আগে-১৪৪ ধারা) জারি করা হয়েছে। ফলে সমস্ত জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যদিও তা উপেক্ষা করেই শিয়ালদহ স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে ডাক্তার এবং নার্সদের মোট চারটি সংগঠনের তরফে। বেলা ১টা থেকে মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটির তরফে জমায়েতের কথা বলা হয়েছে। একই সঙ্গে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফেও শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
দুপুর ২ টো থেকে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আর তা নিয়ে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক পুলিশ। ইতিমধ্যে বাংলাপক্ষ সহ একাধিক সংগঠন আদালতের কিছুটা দূরে জমায়েত করতে শুরু করেছে। তাঁদের একটাই দাবি, আরজি কর কান্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসিতে ঝোলাতে হবে। আর তাতেই অভয়া বিচার পাবে!
যদিও সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার মা-বাবা। বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁরা জানিয়েছেন, উনি যা ভালো মনে করবেন তাই রায় দেবেন। আইনের উপর ভরসা আছে। তবে বাকি দোষীরা কোথায়? প্রশ্ন তুলেছেন অভয়ার মা-বাবা। এই প্রসঙ্গে আরও বলেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। দেখা যাক কি হয়।












Click it and Unblock the Notifications