করোনা পরিস্থিতিতে আগামী ১৯ জুলাই পর্যন্ত আদালত বন্ধ! সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
করোনা পরিস্থিতিতে আগামী ১৯ জুলাই পর্যন্ত আদালত বন্ধ! সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
করোনা পরিস্থিতিতে বাড়ছে আদালত বন্ধের সময়সীমা। আগামী ১৯ জুলাই পর্যন্ত আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন হাইকোর্ট প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ৯ জুলাই আদালত বন্ধের যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চার দিন হাইকোর্ট বন্ধের নির্দেশ জারি করেছিল হাইকোর্ট। তার মেয়াদ বাড়িয়ে আগামী ১৯ তারিখ পর্যন্ত করা হল অর্থাৎ ১৯ তারিখ পর্যন্ত আদালতের যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের নতুন করে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। এদিন থেকে ওই জোনগুলিতে আগামী সাতদিন বিশেষ নজরদারি চলছে। এই পরিস্থিতিতে সাত দিন পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় রাজ্য সরকার। আক্রান্তের সংখ্যা না বাড়লে নজরদারি কমিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।
তবে সরকার ঘোষিত এই লকডাউনের সময়ই হাইকোর্টে স্যানিটাইজেশন সেরে ফেলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন থেকে শুরু করে আইন বিশেষজ্ঞরাও। সেইমতো রাজ্যে নতুন করে লকডাউন পরিস্থিতিতে আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট প্রশাসন।
{document1}
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications