ডিএ মামলায় প্যাঁচে রাজ্য ! একাধিক প্রশ্ন হাইকোর্টের
রাজ্য কিভাবে ডিএ নির্ধারণ করে। জানতে চাইল হাইকোর্ট। এর আগের শুনানিতে রাজ্যের কর্মীদের ডিএ কী ভাবে বকেয়া তার তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি পরের মঙ্গলবার।
রাজ্য কিভাবে ডিএ নির্ধারণ করে। জানতে চাইল হাইকোর্ট। এর আগের শুনানিতে রাজ্যের কর্মীদের ডিএ কী ভাবে বকেয়া তার তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি পরের মঙ্গলবার।

মঙ্গলবার ডিএ নিয়ে শুনানি ছিল হাইকোর্টে। সেখানে মামলাকারীদের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারিকর্মীরা চুক্তিভিত্তিক কর্মী নন, তাঁরা স্থায়ী কর্মী। সংবিধানের ৩০৯ নম্বর ধারায় সরকারিকর্মীদের নিয়োগ এবং শর্ত নিয়ে সংসদ ও বিধানসভাগুলি নীতি নির্বারণ করতে পারে মন্তব্য করেন তিনি। সওয়ালে তাঁর দাবি, সরকারিকর্মীরা বছরে দুবার ডিএ পাওয়ার দাবি করতেই পারেন।

আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সওয়ালের প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছে। প্রশ্নগুলির মধ্যে রয়েছে,
- সরকারের ডিএ নির্ধারণের পদ্ধতি কী
- ডিএ-র হিসেব কী ভাবে করা হয়
- কত শতাংশ হারে, কতদিন পর পর ডিএ দেওয়া হয়
- কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র প্রাপ্তিতে ফারাক কতটা
- ডিএ দেওয়া নিয়ে ক্যাবিনেট কিংবা প্রশাসন কোনও সিদ্ধান্ত নিয়েছে কিনা
এর আগের শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ডিএ দিতে দেরির কথা স্বীকার করে নিয়েছিলেন। এখন প্রশ্নগুলির উত্তরে রাজ্য সরকার কী জানায় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications