High Court: স্ত্রী-পুত্রের প্রাণহানির আশঙ্কা! সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

Calcutta High Court- Dr Sandip Ghosh: সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, তা কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ। তবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে বলে এদিন রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। বিচারের দাবিতে পথে নেমে চলছে বিক্ষোভ। আর এর মধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। যা নিয়ে তাঁর বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে জনমানসের মধ্যে। আর সেই ক্ষোভ থেকেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ (Calcutta High Court- Dr Sandip Ghosh)। তাঁর দাবি, যে কোনও সময় হামলা হতে পারে। হামলা হতে পারে বাড়িতেও।

High court sandip ghosh

এদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। সেখানে আইনজীবীর মাধ্যমে সন্দীপ ঘোষ জানান, আমাকে প্রতিদিন সিবিআই অফিসে দৌড়তে হচ্ছে। ১৪-১৫ আগস্ট আরজি করের ঘটনার পর থেকে বাড়ির সামনে কয়েক হাজার লোকের জমায়েত হয়। যে কোনও মুহূর্তে হামলা হতে পারে। এমনকি স্ত্রী এবং পুত্রের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানান তাঁর আইনজীবী (Calcutta High Court- Dr Sandip Ghosh)। রাজ্য কিংবা কেন্দ্র, যে কোনও নিরাপত্তাতেই রাজী বলেও জানানো হয়।

দীর্ঘ শুনানি হয়। যেখানে রাজ্যের বক্তব্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। সওয়ালে অংশ নেওয়া রাজ্যের আইনজীবী জানান, সন্দীপ ঘোষের বাড়ির সামনে ২৪ ঘণ্টা পুলিশ পিকেট রয়েছে। এমনকি মোবাইল ভ্যানও এলাকায় রয়েছে। গোটা পরিস্থিতি ওসি বেলেঘাটা পদক্ষেপ করছেন বলেও জানান আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের স্পষ্ট নির্দেশ, সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে সেটি কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে।

বলে রাখা প্রয়োজন, এর আগে সন্দীপ ঘোষের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বর্তমানে ঘটনার তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই মামলার তদন্তে গত ছয়দিন ধরে সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। কখনও ১৩ ঘণ্টা তো কখনও টানা ১৪ ঘণ্টা জেরার মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যদিও জিনিয়ার ডাক্তারদের তরফে দাবি, উনি একজন প্রভাবশালী। ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। সর্বস্তরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারের দাবি উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+