নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ
বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলা। আর সেই মামলার তদন্ত সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। দ্রুত যাবতীয় নথিপত্র ও কেস ডাইরি সিবিআইকে তুলে দেওয়ার নির্দেশ আদালতের।
পাশাপাশি দ্রুত সিবিআইকে তদন্ত করতেও নির্দেশ। রাজ্য এই নির্দেশের উপএ স্থগিতাদেশ দেওয়ার আবেদন করলেও তা আদালত খারিজ করে দেয়। আবেদনকারীর দাবি ছিল এক বছরের উপর হয়ে গেছে তাপস সাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তেহট্টের বিধায়ক বলে তার বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। রাজ্যের শিক্ষা সংক্রান্ত দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। তাপস সাহার বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। তাই এই তদন্তভার সিবিআইকে হস্তান্তরের দাবি জানানো হয় আইনজীবীদের তরফে।
দুর্নীতি দমন শাখার আইও অনুপম দাস যে ভাবে তিন অভিযুক্তদের জামিন আটকাতে নিম্ন আদালতে রিপোর্ট দিয়েছেন সেটা মনে রাখার মতো। যার জেরে জামিনের আবেদন খারিজ হয়েছে। এত ভালো তদন্ত এগোলেও তার হাত কি করে তাপস সহতে এসে আটকে যাচ্ছে সেটা দেখে বিস্মিত আদালত।
রাজ্যের প্রভাব শালী ব্যাক্তির বিরুদ্ধে তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে। জনমনে বিশ্বাস ও ভরসা জোগাতে এমন ক্ষেত্রে রাজ্যের তদন্তের পরিবর্তে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত দেওয়া হয়। এ ছাড়াও যেহেতু নিযোগ দুর্নীতি নিয়ে এখন রাজ্যে সিবিআই তদন্ত করছে।

এখানে বিধায়কের বিরুদ্ধে তদন্তে রাজ্যের পুলিশের উপরে প্রভাব থাকার সুযোগ থাকবে। সিবিআই প্রভাব শালী রাজনীতিককে হেফাজতে নেওয়ার কথা এখন সবার জানা। এই সব বিষয়গুলিকে অস্বীকার করা হচ্ছে না। আদালত মনে করছে, আই ও এই মামলার তদন্ত সাহসের সঙ্গে অনেকটা এগিয়ে নিতে গিয়েছেন।
কিন্তু মূল অভিযুক্তদের ক্ষেত্রে এসে তদন্ত আটকে যাচ্ছে। এটা থেকে ইঙ্গিত স্পষ্ট। অন্য ধৃতদের বক্তব্য থেকে স্পষ্ট তাপস সহ মূল অভিযুক্ত। কোর্টের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে রাজ্যের পুলিশের তদন্তের এই ঢিলেমি নিয়ে। তার হাতে জেসব তথ্য প্রমাণ ছিল তার উপর ভিত্তি করেই আই ও তাপস কে হেফাজতে নিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেন নি।

তাই আদালত মনে করছে এই তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তরের প্রয়োজন। আদালতের নির্দেশ ১৪ দিনের মধ্যে তদন্তকারী অফিসার কে তদন্ত সংক্রান্ত সমস্ত কাগজ সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে। ওই কাগজ পাওয়ার পর সিবিআই তদন্ত শুরু করবে।
অন্যদিকে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেই জানিেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।












Click it and Unblock the Notifications