মণীশের বাড়িতে কবে যাবেন মুখ্যমন্ত্রী! হত্যার বদলার ডাক বিজেপির শীর্ষ নেতাদের সকলের গলায়

মণীশের বাড়িতে কবে যাবেন মুখ্যমন্ত্রী! হত্যার বদলার ডাক বিজেপির শীর্ষ নেতাদের সকলের গলায়

ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা(manish shukla) হত্যার ঘটনায় সরব বিজেপি(bjp) নেতৃত্ব। এদিন ব্যারাকপুর মহকুমায় ১২ ঘন্টার বনধ চলছে বিজেপির ডাকে। মণীশ শুক্লার জীবনদান ব্যর্থ হবে না, মন্তব্য করা হয়েছে বিজেপির তরফে।

 সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার

দলের যুব ও উৎসাহী কর্মী ছিলেন মণীশ। বলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। টিটাগরের মানুষ ডাকলেই মণীশকে পেতেন। সেই কারণে মমতাই মণীশকে সরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

 সৌমিত্র খান

সৌমিত্র খান

এই হত্যার সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌমিত্র খান। তিনি বলেছেন, মমতার শাসনে ১১০ জনেরও বেশি বিজেপি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পরিবার ও বন্ধুদের পাশে বিজেপি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

লকেট চট্টোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০২১-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ এর বদলা নেবেন।

বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়

এই হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

বিএল সন্তোষ

বিএল সন্তোষ

সিপিএমএ-র হিংসার বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এখন তারাই সেই পদ্ধতি অবলম্বন করছে বিজেপির বিরুদ্ধে, বলছেন বিজেপি নেতা বিএল সন্তোষ। হাথরসের মতো ডেরেক ও'ব্রায়েন মত নেতার বাড়িতে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

 রাজু বিস্তা

রাজু বিস্তা

রাজ্যে জঙ্গল রাজ চলেছে। এইভাবেই রাজ্য শাসন করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। তৃণমূলের শাসনে কোনও নাগরিকই বাংলায় নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

 সুব্রত চট্টোপাধ্যায়

সুব্রত চট্টোপাধ্যায়

সুব্রত চট্টোপাধ্যায়ের অভিযোগ পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্তাক্ত। মণীশের রক্ত হবে নাকো ব্যর্থ, বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+