Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা! কতটা প্রভাব দক্ষিণবঙ্গে, একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা! কতটা প্রভাব দক্ষিণবঙ্গে, একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া (weather) দফতরের তরফে জানানো হয়েছে, একটি সুস্পষ্ট নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও ছত্তিশগড়ের দিকে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি,
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে ৯ অগাস্ট। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৬
বহরমপুর ২৭
বাঁকুড়া ২৫.৬
বর্ধমান ২৪.৮
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৭.৪
দিঘা ২৫.৩
কলকাতা ২৬.৭
দমদম ২৬
কৃষ্ণনগর ২৭.২
মালদহ ২৭.৩
মেদিনীপুর ২৬
শিলিগুড়ি ২৫.৪
শ্রীনিকেতন ২৫.২

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৪)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩৩.৮)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩১.৩)
দার্জিলিং (২২.৪)
দিঘা (৩০.৪)
কলকাতা (৩২.৩)
দমদম (৩১.৫)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (৩১.৮)
মেদিনীপুর (৩১.৭)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন (৩৩.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+