হেডলাইট জ্বেলে সাতসকালে ছুটছে গাড়ি, আঁধার নামল মুষলধারে বৃষ্টিতে, দুর্যোগের ঘনঘটা
মহালয়া কেটেছে মেঘলা আকাশ আর দু-এক পশলা বৃষ্টিতে। কিন্তু রাতেই ঘোর অন্ধকার নেমে এল বাংলার আকাশে। ভোররাতে থেকেই অঝোর ধারায় বৃষ্টিতে ভিজছে বাংলায়।
মহালয়া কেটেছে মেঘলা আকাশ আর দু-এক পশলা বৃষ্টিতে। কিন্তু রাতেই ঘোর অন্ধকার নেমে এল বাংলার আকাশে। ভোররাতে থেকেই অঝোর ধারায় বৃষ্টিতে ভিজছে বাংলায়। পূর্বাভাস মতোই মুষলধারে বৃষ্টি নামল শহরজুড়ে। সাত সকালেই এমন পরিস্থিতি হেডলাইট জ্বেলে গাড়ি চালাতে হল। আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার পর্যন্ত দুর্যোগ চলবে।

উৎসবমুখর বাংলায় কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভাসবে বলে জানিয়েছেন আবহবিদরা। ১৫টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ ১৫টি জেলায় বৃষ্টি বাড়বে।
পুজোর আগে এমনই পরিস্থিতি যে বাজার মাটি হতে বসেছে। রবিবার বেলা বাড়তেই বর্ষণের মাত্রাও বাড়ছে। সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে। পুজো মাটি হওয়ার আশঙ্কার থাকছে। হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে এখনও রয়েছে সক্রিয় মৌসুমীবায়ু। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মায়ানমারের সামনে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি।
একইসঙ্গে পুজোর কলকাতা নিয়েও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় আকাশের হাল-হকিকৎ কেমন থাকবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও ধারণা দিতে পারেনি হাওয়া অফিস। পুজোয় ভাসাবে বৃষ্টি এখন পর্যন্ত এই সম্ভাবনাই প্রবল বলে জানা গিয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications