South Bengal Weather: ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৪ জেলায় লাল ও ৮ জেলায় কমলা সতর্কতা

South Bengal Weather: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় ২৫ কিমি বেগে। এদিন সকালে যার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৬০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ৪২০ কিমি পূর্বে।

আবহাওয়াবিদরা মনে করছেন এটি এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এদিন বিকেলে খেপুপাড়া অতিক্রম করবে। তারপর তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে পরবর্তী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে আসবে।

 South Bengal Weather

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এর প্রভাবে মঙ্গলবার ১ অগাস্টের পাশাপাশি বুধবার ২ অগাস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করে বলা হয়েছে এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে এদিনের জন্য মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান জেলায়।

আবহাওয়া দফতরের তরফে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় দমকা হওয়াও বয়ে যেতে পারে।

গভীর নিম্নচাপ ও দমকা হাওয়ার কারণে আবহাওয়া দফতরের তরফে এদিনের পাশাপাশি বুধবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+