বঙ্গোপসাগরে জোড়ো ঘূর্ণাবর্ত! ষষ্ঠীর দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে, একনজরে পূর্বাভাস
সকাল থেকে চারিদিকে ঢাকের বোল। ষষ্ঠীর পুজো শুরু হয়ে গিয়েছে। তবে বিকেলের আবহাওয়া কেমন থাকবে, সেই প্রশ্ন রয়েছে অনেকের মনেই। আবহাওয়া দফতর জানিয়েছে এদিনের জন্য কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথা বৃষ্টি হলে তাতে খ
সকাল থেকে চারিদিকে ঢাকের বোল। ষষ্ঠীর পুজো শুরু হয়ে গিয়েছে। তবে বিকেলের আবহাওয়া কেমন থাকবে, সেই প্রশ্ন রয়েছে অনেকের মনেই। আবহাওয়া দফতর জানিয়েছে এদিনের জন্য কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথা বৃষ্টি হলে তাতে খুব স্বল্প সময়ের জন্য বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপের প্রভাবে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের কোথা কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ০২ অক্টোবর সপ্তমীর সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে বৃষ্টি তুলনামূলক বাড়তে পারে আর নবমী অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি পতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২ অক্টোবর সপ্তমীর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১ অক্টোবর রাতে দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অক্টোবর অষ্টমীর সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে নবমীর দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেধলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। কলকাতায় ২ ও ৩ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৬ (২৪.১)
বহরমপুর ২৬.২ (২৬.৪)
বাঁকুড়া ২৪.৮ (২৩.৪)
বর্ধমান ২৪.৮ (২২.৪)
কোচবিহার ২৫.৬ (২৫.২)
দার্জিলিং ১৫.৫ (১৪.৬)
দিঘা ২৫.৮ (২৫.৭)
কলকাতা ২৭.৬ (২৭.৪)
দমদম ২৭.৮ (২৭)
কৃষ্ণনগর ২৬ (২৬.৮)
মালদহ ২৬.৬ (২৫.৯)
মেদিনীপুর ২৬.৫ (২৫.৫)
শিলিগুড়ি ২৬.১ (২৬.৫)
শ্রীনিকেতন ২৫.৪ (২৪.৪)












Click it and Unblock the Notifications