Weather Update: ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের (South Bengal) ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পরিস্থিতি আগামী ২-৩ দিন তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিম থেকে পূর্ব দিকে মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ এখনও হিমালয়ের পাদদেশেই অবস্থান করছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ৫ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তির আবহাওয়া চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অন্যদিনের মতোই অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৬
বহরমপুর ২৫.২
বাঁকুড়া ২৪.৭
বর্ধমান ২৪.৬
কোচবিহার ২৬.৪
দার্জিলিং ১৫.২
দিঘা ২৭.৬
কলকাতা ২৭.৬
দমদম ২৭.৫
কৃষ্ণনগর ২৬.৩
মালদহ ২৬.৪
মেদিনীপুর ২৬
শিলিগুড়ি ২৬.৯
শ্রীনিকেতন ২৪.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৮)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৪.২)
বর্ধমান (৩৫.২)
কোচবিহার (৩২.৮)
দার্জিলিং (২১)
দিঘা (৩৫.৯)
কলকাতা (৩৪.৫)
দমদম (৩৬.৩)
কৃষ্ণনগর (৩৩.২)
মালদহ (৩৪.৫)
মেদিনীপুর (৩৫.৫)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩৫.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+