পাচন-শলাকার পর এবার সরাসরি মারধরের হুঁশিয়ারি! ফের বিতর্কে অনুব্রত

রাজ্যের আগেকার ভোট সামলাতে অনুব্রত মণ্ডলের মুখে উঠে এসেছিল পাঁচন ও শলাকার কথা। এবার বিজেপিকে সামলাতে নতুন নিদান অনুব্রত মণ্ডলের। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিজের জেলার ময়ুরেশ্বর ১ ব্লকের মল্লারপুরে

রাজ্যের আগেকার ভোট সামলাতে অনুব্রত মণ্ডলের মুখে উঠে এসেছিল পাঁচন ও শলাকার কথা। এবার বিজেপিকে সামলাতে নতুন নিদান অনুব্রত মণ্ডলের। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিজের জেলার ময়ুরেশ্বর ১ ব্লকের মল্লারপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মিসভায় বেশ উত্তেজিতই দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে।

 তৃণমূল কর্মীদের অভিযোগ অনুব্রত মণ্ডলের কাছে

তৃণমূল কর্মীদের অভিযোগ অনুব্রত মণ্ডলের কাছে

দলের জেলা সভাপতি। এলাকা ভিত্তিক দলের অবস্থা জানতে ঘুরে বেড়াচ্ছে জেলা জুড়ে। সেরকমই এক সভা ছিল বুধবার, বীরভূমের ময়ুরেশ্বরে। সেখানে দলীয় কর্মীরা অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ করেন বিজেপি কর্মীরা তাদের লাগানো পতাকা খুলে নিয়ে যাচ্ছে।

অনুব্রতর নিদান

অনুব্রতর নিদান

অভিযোগের সঙ্গে সঙ্গে উপায়ও বের করে ফেলেন অনুব্রত মণ্ডল। যা বিতর্কিতও বটে। তাঁকে বলতে শোনা যায়, তোদের হাত পা নেই নাকি। নুঙ্গো হয়ে গিয়েছিস নাকি। পা গুলো ভেঙে দিলি না কেন। তাঁর প্রশ্ন ফ্ল্যাগগুলো খুলে নিয়ে গেল আর তোরা তা দেখবি। দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাজ বন্ধ না রাখতে। না হলে তিনি ছাড়বেন না।

সরব বিজেপি

সরব বিজেপি

জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, উনি কর্মীদের পা ভেঙে দেওয়ার হুমকি দেবেন, আর বিজেপি কর্মীরা বসে দেখবে তা হবে না। উনি যদি বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেন, তাহলে ওনার হাত পা কে ঠিক রাখবে, প্রশ্ন করেন তিনি।

রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা

রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা

দুপক্ষে মন্তব্য আর পাল্টা মন্তব্যের জেরে জেলায় রাজনৈতিক সংঘর্ষ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মন্তব্য, এব্যাপারে প্রথম বিতর্ক তৈরি করেছেন অনুব্রত মণ্ডল।

আগেও নানা নিদান দিয়েছেন অনুব্রত

আগেও নানা নিদান দিয়েছেন অনুব্রত

বিভিন্ন সময়ে ভোটের আগে নানা নিদান গিতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। কখনও জমিতে পাঁচন দেওয়ার কথা বলেছেন, কখনও শলাকার কথা বলেছেন। চড়াম চড়াম ঢাক বাজানোর কথাও বলেছিলেন তিনি। তাঁকে মুখে কখনও উঠে এসেছে গরুর মতো পেটানোর কথাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+