উত্তরে শিলাবৃষ্টি, দক্ষিণে কবে মিলবে স্বস্তি! জানুন আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার গোটা দিন উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির দাপট দেখা যায়। গরমের হাসফাঁসানি কাটিয়ে বৃষ্টিতে স্বভাবতই স্বস্তি ফিরল উত্তরবঙ্গে। জানা গিয়েছে, ওড়িশার উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
শুক্রবার গোটা দিন উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির দাপট দেখা যায়। গরমের হাসফাঁসানি কাটিয়ে বৃষ্টিতে স্বভাবতই স্বস্তি ফিরল উত্তরবঙ্গে। জানা গিয়েছে, ওড়িশার উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বাংলাদেশ, মণিপুর, অসম ও মেঘালয়ের উপর অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা। আর তার জেরেই এই বৃষ্টি।

এদিকে, দক্ষিণবঙ্গ এখনও চৈত্রের গরমে নাজেহাল। তবে, বৃষ্টি ঘিরে অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামীকালই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামীকাল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গদের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে চলেছে। বজ্রগর্ভমেঘ থেকে এই বৃষ্টি পাত হওয়ার আভাস মিলেছে। কাল গোটা দিনই বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
শুধু তাই নয়, সপ্তাহান্তের লম্বা ছুটিতে পাওয়া যাবে শিলা বৃষ্টির স্বাদও। ফলে আগামীকাল তপ্ত গরম কাটিয়ে ভিজতে চলেছে শহর কলকাতা। আজা সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেমন বাঁকুড়া, বীরভূমে আপাতত তাপমাত্রা ৩৬ এর আশপাশে ঘোরা ফেরা করছে।












Click it and Unblock the Notifications