এসএসসি গ্রুপ ডি নিয়োগে বড়সড় দুর্নীতি! ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ হাইকোর্টের
নিয়োগ নিয়ে বড় ধাক্কা রাজ্য সরকারের। এসএসসি গ্রুপ ডি নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। নির্দেশ দিতে গিয়ে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের। অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে
নিয়োগ নিয়ে বড় ধাক্কা রাজ্য সরকারের। এসএসসি গ্রুপ ডি নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। নির্দেশ দিতে গিয়ে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের। আর এহেন অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

সেখানেই ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ আদালতের। আর এহেন নির্দেশ অবশ্যই রাজ্যের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত বিষয়টি সামনে আসে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। সেখানে বলা হয় এসএসসি গ্রুপ ডি নিয়োগে ২৫ জনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ আবেদনকারীদের। আর এই নিয়েই শুরু হয় আইনি লড়াই।
এই মামলা চলাকালীনই দেখা যায় সংখ্যা ২৫ জন নয়, ৫৭৩ জনের নিয়োগ হয়েছে বেআইনি ভাবে। কীসের ভিত্তিতে গ্রুপ ডি-তে এই নিয়োগ হয় সে নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এমনকি কাদের সুপারিশে এই নিয়োগ হয় সে বিষয়েও কোনও উত্তর পাওয়া যায়নি। এই অবস্থায় সিবিআই অনুসন্ধেরও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ হয়ে যায়। স্কুল শিক্ষা দফতর ডিভিশন বেঞ্চে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে।
বলে রাখা প্রয়োজন ২০১৬ সালে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মতো ১৩ হাজার নিয়োগ হয়। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে এসএসসি-র বিরুদ্ধে।
আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। ফলে ৫৭৩ জনকে নিয়োগ করা হয়েছে তাঁদের বরখাস্ত করতে বলে নির্দেশে জানায় হাইকোর্ট। একই সঙ্গে দীর্ঘদিনের বেতনও ফেরত নেওয়ার কথা জানিয়েছে আদালত।
জেলা স্কুল পর্যবেক্ষকদের এই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়টি তদন্তের জন্যে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ একটি কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটিকে পাঁচদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি এই মামলায় রিপোর্ট জমা পড়বে। কার্যত এহেন নির্দেশ নজিরবিহীন বলেই ব্যাখ্যা আইনজীবীমহলের।
তবে এই নির্দেশকে চালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা গড়ায় কিনা সেদিকে নজর সবপক্ষের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications