বুলবুলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পদ্ধতি সরলীকরণ করছে রাজ্য

বুলবুলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পদ্ধতি সরলীকরণ করছে রাজ্য

বুলবুলের কারণে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কিছু সরলীকরণ করছে রাজ্য সরকার। যে সমস্ত চাষি বর্গা জমিতে বা পাট্টা জমিতে চাষ করেন কিন্তু তাদের এই সংক্রান্ত প্রযোজনীয় নথি নেই তারা উপযুক্ত প্রমাণ দেখিয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত, বিডিও এবং ভূমি দপ্তরের কাছে থেকে লিখিয়ে নিয়ে এসে বুলবুলের কারনে চাষে ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে একটি বৈঠক করতে এসে এই কথা বলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

বুলবুলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পদ্ধতি সরলীকরণ করছে রাজ্য

এই দিন কৃষি দপ্তরের উপদেষ্টা প্রদীপ মজুমদার কে সঙ্গে নিয়ে জেলার বিধায়ক, জেলা প্রশাসনের ও জেলার কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন রাজ্যের কৃষি মন্ত্রী। সেখানেই এই সমস্যার কথা আলোচিত হয়েছে ও এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘূর্ণিঝড় বুলবুলের কারনে বিধ্বস্ত হয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল। ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। এই ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনা করতে গিয়ে উঠে আসে এই সমস্যা। অনেক চাষী আছেন যারা অন্যের জমিতে ভাগ চাষ করেন। বর্গা জমিতে বা অন্য লোকের জমিতে চাষ করেন। কিন্তু তার জন্য তাদের কাছে প্রযোজনীয় কাগজপত্র বা নথি নেই। কিন্তু ক্ষতি হয়েছে তাদের।
কীভাবে এই সব চাষীদের ক্ষতি পূরণ দেওয়া যাবে তা নিয়ে আলোচনা করতে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি এই দিন বৈঠক শেষে খড়গপুর এক ব্লকে কয়েক জন ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পূরণ দেওয়া হয়। তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+