শুক্রবার ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল! বললেন 'লাঞ্ছনা'র অভিজ্ঞতার কথা
শুক্রবার ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন তিনি আম্বেদকরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।
শুক্রবার ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন তিনি আম্বেদকরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। বৃহস্পতিবার বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁর জন্য নির্দিষ্ট তিননম্বর গেট বন্ধ ছিল। পরে হেঁটেই অন্য গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন রাজ্যপাল।

শুক্রবার ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল
রাজভবন সূত্রে জানা গিয়েছে, ধনকর এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বিধানসভায় যাবেন। সেখানে পুষ্পস্তবক দিয়ে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাবেন।

রাজ্যপালের জন্য নির্দিষ্ট গেট বন্ধ
বৃহস্পতিবার সকালে রাজ্যপাল তাঁর জন্য নির্দিষ্ট গেটের সামনে গাড়ি থেকে নামেন। সাধারণভাবে বিধানসভায় ৩ নম্বর গেটটি রাজ্যপালের জন্য বরাদ্দ। কিন্তু এদিন বিধানসভায় স্পিকার না থাকায় সেই গেট খোলার নির্দেশ মার্শালের কাছে ছিল না। তাই মার্শাল জানিয়ে দেন, তিনি ওই গেট খুলতে পারবেন না। জানা গিয়েছে তাঁকে স্বাগত জানাতে বিধানসভার অন্য কর্মীরাও সেখানে ছিলেন না।

রাজ্যপাল পদে লাঞ্চনার অভিযোগ
এর পরেই ক্ষিু্ত রাজ্যপাল, তাঁর প্রতি লাঞ্চনার অভিযোগ করেন। রাজ্যের পরিস্থিতি খাঁচায় থাকা গণতন্ত্র বলেও কটাক্ষ করেন তিনি।

পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের
বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। রাজ্যপাল নিজের গণ্ডি ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, অভিযোগ করেছে তৃণমূল। পাশাপাশি রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার চেষ্টা করছেন বলেও তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে।












Click it and Unblock the Notifications