বিধানসভার অধ্যক্ষের অবস্থানকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা, একাধিক বিষয় নিয়ে কড়া চিঠি ধনখড়ের
এবার মুখ্যমন্ত্রী নয়, সরাসরি বিধানসভার অধ্যক্ষ (assembly speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (biman bandyopadhyay) কাজ নিয়ে কড়া চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। সেখানে তিনি যেমন স্পিকারদের বৈঠকে বিমান
এবার মুখ্যমন্ত্রী নয়, সরাসরি বিধানসভার অধ্যক্ষ (assembly speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (biman bandyopadhyay) কাজ নিয়ে কড়া চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। সেখানে তিনি যেমন স্পিকারদের বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন, ঠিক তেমনেই পরবর্তী সময়ে বিধানসভায় রাজ্যপালের ভাষণ সম্প্রচার না করার সিদ্ধান্তেও কটাক্ষ করেছেন।

লোকসভার স্পিকারের সঙ্গে বিধানসভার স্পিকারদের বৈঠকের কথা উল্লেখ
এদিন রাজ্যপাল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো চিঠিতে সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে রাজ্য বিধানসভাগুলির স্পিকারদের বৈঠকের কথা উল্লেখ করেছেন। সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনঝড়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন। যা নিয়ে লোকসভার অধ্যক্ষকে তিনি চিঠিও দেন। বিষয়টি তাঁকে ব্যথিত করেছে বলে উল্লেখ করেছেন ধনখড়।

রাজ্যপালের অফিসকে অপমান
স্পিকার রাজ্যপালের অফিসকে অপমান করেছেন বলেও এদিন চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল। রাজ্যপালের পদের অপমান প্রসঙ্গে জগদীপ ধনখড়ের অভিযোগ, তিনি (জগদীপ ধাখড়) বিধানসভায় যাওয়ার পরেই গেট বন্ধ রাখা হয়েছে। পাশপাশি অপর এক সময়ে তিনি বিধানসভায় গেলেও অধ্যক্ষ সেখানে উপস্থিত থাকেননি।

জরুরি অবস্থার শামিল
এরপরেই রাজ্যপাল এবারের অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ না দেখানোর সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে বলেছেন, বিষয়টি জরুরি অবস্থার শামিল। কেননা এই একই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর লাইভ কভারেজ করা হয়েছে।

বিল আটকে রাখা নিয়ে পাল্টা অভিযোগ
অধ্যক্ষ অভিযোগ করেছেন, রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। এব্যাপারে ধনখড় বলেছেন, এই অভিযোগ দুঃখজনক। এব্যাপারে তিনি ডানলপ ইন্ডিয়া এবং গণপিটুনি প্রতিরোধ বিলের কথা উল্লেখ করেছেন। রাজ্যপাল দাবি করেছেন, কোনও বিলই তাঁর কাছে আটকে নেই। নির্দিষ্ট বিভাগ থেকে সাড়া পেতে দেরি হওয়ায় তা আটকে রয়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল।

সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত
সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন। পাশাপাশি রাজ্যপালের নাম জৈন-হাওয়ালা কাণ্ডে চার্জশিটে ছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি। উত্তরবঙ্গ থেকে ফিরেই রাজ্যপাল জবাবে বলেছিলেন মুখ্য়মন্ত্রী অসত্য কথা বলছেন। পাল্টা তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছিল, ডায়েরিতে উল্লেখ থাকা ধনখড় কোন ধনখড়? এবার তারই মধ্যে রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষকে বিভিন্ন বিষয়ের উল্লেখ করে কড়া চিঠি দিলেন।












Click it and Unblock the Notifications