ডোমকলে 'বিজেপির লোক' রাজ্যপালকে কালো পতাকা তৃণমূলের
এবার একেবারে প্রকাশ্য রাস্তায় নেমে পড়লো রাজ্য ও রাজ্যপালের সংঘাত।
এবার একেবারে প্রকাশ্য রাস্তায় নেমে পড়লো রাজ্য ও রাজ্যপালের সংঘাত। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুর্শিদাবাদ সফরে বেড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার ডোমকল গার্লস কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনে যান তিনি।

হেলিকপ্টারে মানা
মঙ্গলবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে, রাজ্যপালের ৫০০ কিলোমিটার সফরের জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের তরফে জানান হয়, তাদের কাছে কোনও হেলিকপ্টার নেই।

সিপিএমের আমন্ত্রণে ডোমকলে রাজ্যপাল
ওই বিবৃতেই লেখা হয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণে ধনকড়ের এই ডোমকল সফর। গত সপ্তাহে ফারাক্কা কলেজের অনুষ্ঠানেও গিয়েছিলেন রাজ্যপাল।
রাজ্যপালকে কালো পতাকা
এদিন রাজ্যপাল আসার আগেই কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল ডোমকল ব্লক তৃণমূল। ডোমকলের কাছে জায়গায় জায়গায় জমায়েত হয়ে তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা। ডোমকল হাসপাতাল মোড়-সহ একাধিক জায়গায় সকাল থেকেই জমায়েত হন তারা।

তৃণমূলের নালিশ
ইতিমধ্যেই রাজ্যপালের জেলা সফর নিয়ে সংসদেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করেছেন তৃণমূল সাংসদরা। তবে এনিয়ে রাজ্যপাল জানান, 'আমি সংবিধান মেনে বাংলার মানুষের জন্য কাজ করতে এসেছি। যেখানে ইচ্ছে যাব। এর জন্য রাজ্যের কোনও অনুমতির প্রয়োজন নেই।'












Click it and Unblock the Notifications