রাজ্যপাল প্রশংসায় পঞ্চমুখ মমতার রাজ্যের হাসপাতাল এসএসকেএমের, হঠাৎ ভোলবদল

রাজ্যপাল জগদীপ ধনখড় প্রশংসার ভরিয়ে দিলেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে এসএসকেএমের। হঠাৎ ভোল বদল করে তিনি হাসপাতালের পরিষেবা নিয়ে উচ্ছ্বিসিত প্রশংসা করলেন রাজ্যের।

রাজ্যপাল জগদীপ ধনখড় প্রশংসার ভরিয়ে দিলেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে এসএসকেএমের। হঠাৎ ভোল বদল করে তিনি হাসপাতালের পরিষেবা নিয়ে উচ্ছ্বিসিত প্রশংসা করলেন রাজ্যের। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করতে রাজ্যপাল যান এসএসকেএমে। মাত্র দুদিনের মধ্যে তিনি ফিট হয়েই জানিয়ে দিলেন, দুর্দান্ত হাসপাতালে এসএসকেএম।

রাজ্যপাল প্রশংসায় পঞ্চমুখ মমতার রাজ্যের হাসপাতাল এসএসকেএমের

হঠাৎ রাজ্যপালের মুখে রাজ্যের প্রশংসা শোনা যাচ্ছে। কী এর কারণ, কী-ই বা সমীকরণ তা বোধগম্য হচ্ছে না রাজনৈতিক মহলের। হঠার কেন তিনি রাজ্যের পরিষেবার প্রতি এত ভূয়সী প্রশংসা করছেন, কেন তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে দুর্দান্ত তকমা দিচ্ছেন, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে রাজ্যপাল সোটাসাপ্টাই জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা অতি উত্তম এবং পরিকাঠামোও যথেষ্ট উন্নত।

সম্প্রতি রাজ্যপালের গলায় কফ জমে সমস্যা হয়েছিল। আর এই কফ জমে থাকার একটা পুরনো সমস্যা ছিল রাজ্যপালের। প্রায় ২০ বছর ধরে তিনি পুরনো একটা কাশির সমস্যার ভুগছিলেন। সেই সমস্যা ফের একটু বাড়ায় এসএসকেএমে চিকিৎসা করাতে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এসএসকেএমে চিকিৎসা করিয়ে তিনি দুদিনের মধ্যেই ফিট। মাত্র দুদিনেই সমস্যা সেরে যাওয়ায় রাজ্যপাল অভিভূত হয়ে প্রশংসা করলেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠানো তথা এসএসকেএম হাসাপাতালের উন্নত পরিষেবার।

সোমবার সাড়ে ১২টা নাগাদ রাজ্যপাল এসএসকেএমে গিয়ে এদিন ফের একবার পরীক্ষা করান। তারপর তিনি বলেন, শরীর একদম ঠিক আছে। খুব ভালো আছি। এখানকার চিকিৎসকরা খুব ভালো। এই হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোও খুব ভালো। পুরনো সমস্যাটা ফের ভুগোচ্ছিল, তা থেকে যে এত তাড়াতাড়ি মুক্তি পাবো ভাবিনি। এসএসকেএমকে ভূসয়ী প্রশংসা রাজ্যপালের মুখে।

সম্প্রতি এসএসকেএমের ইএনটি বিভাগের প্রধান অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে রাজ্যপালের ল্যারিঙ্গোস্পোপি করা হয় প্রায় ৪৫ মিনিট ধরে। অরুণাভ সেনগুপ্ত জানান, রাজ্যপালকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। তাঁর গলার সমস্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। সমস্যা থেকে অনেকটাই মুক্ত তিনি।

এরপর হাসপাতালে থেকে বেরিয়ে রাজ্যপাল জানান, তিনি খুবই স্বল্প সময়ে সুরাহা পেয়েছেন অনেক বেশি। হাসপাতালের পরিষেবা খুব সুন্দর, উন্নত পরিকাঠামো তিনি মুগ্ধ। রাজ্যপালের মতো রাজ্য সরকারের কড়া সমালোচকও এসএসকেএমের কোনও খুঁত খুঁজে পেলেন না, ফলে রাজ্যের এসএসকেএম যে স্বাস্থ্য পরিষেবায় বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের মর্যাদা পেয়েছে, তা যথার্থই। সম্প্রতি রাজ্যের মুকুটে যুক্ত হয় নতুন পালক। বিশ্বের দরবারে সেরার শিরোপা পায় রাজ্যের সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+