দেহ সৎকার নিয়ে ফের রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল, স্বরাষ্ট্রসচিবের কাছে তথ্য তলব
দেহ সৎকার নিয়ে ফের রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল, স্বরাষ্ট্রসচিবের কাছে তথ্য তলব
করোনা সংক্রমণে তথ্য গোপন েথকে দেহ সৎকার সব নিেয়ই রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে রাজ্যপাল। গড়িয়ার শ্মশানে সেহ সৎকারের চেষ্টার েয ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন।

রাজ্যপালের টুইট
গড়িয়ার শ্মশানে দেহ সৎকারের চেষ্টার যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটারে আক্রমণ শানিেয়ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে লিখেছেন অমানবিক এবং অসংবেদনশীল আচরণ করা হচ্ছে দেহ সৎকারের নামে। দেহ যারই হোক শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে সৎকার করা উচিত। রাজ্য সরকারের এই ব্যবস্থা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন।

স্বরাষ্ট্র সচিবের কাছে তথ্য তলব
গড়িয়া শ্মশানে কাদের দেহ সৎকারের চেষ্টা করা হচ্ছিল তা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে তথ্য তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য সরকার যে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর তথ্য গোপন করছে সে অভিযোগ আগেও করেছিলেন তিনি।

ভাইরাল ভিডিও
গড়িয়া শ্মশানে আঁকসি দিয়ে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে পচাগলা দেহ। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই হইচই পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন রাতের অন্ধকারে করোনায় মৃতদের দেহ সৎকার করার চেষ্টা হচ্ছে। প্রতিবাদে বুধবার গড়িয়া শ্মশানে বিক্ষোভও দেখান তাঁরা।

স্বাস্থ্য দফতরের সাফাই
এদিকে স্বাস্থ্য দফতর দাবি করেছে, দেহগুলি বেওয়ারিশ এবং অজ্ঞাতপরিচয়। সেগুলি কোনওভাবেই করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ নয়। বেওয়ারিশ কিছু লাশ মেডিকেল কলেজের মর্গে পড়েছিল নির্ধারিত সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেই সেগুলি সৎকারে জন্য পাঠানো হয়েছিল বলে দাবি করেছে স্বাস্থ্য দফতর। ১৪টি দেহ সৎকারের জন্য পাঠানো হয়েছিল।












Click it and Unblock the Notifications