রাত দুটোর সময়ে বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল! ছোট্ট ভুল বললেন শান্তনু

রাত দুটোর সময়ে বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী ৭ মার্চ দুটোর সময়ে এই অধিবেশন ডাকা হয়েছে। যা একেবারেই নজিরবিহীন বলে দাবি। শুধু তাই নয়, ইতিহাসেও এমন নজির নেই বলেও দাবি ওয়াকিবহালমহলের।

রাত দুটোর সময়ে বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী ৭ মার্চ দুটোর সময়ে এই অধিবেশন ডাকা হয়েছে। যা একেবারেই নজিরবিহীন বলে দাবি। শুধু তাই নয়, ইতিহাসেও এমন নজির নেই বলেও দাবি ওয়াকিবহালমহলের।

রাত দুটোর সময়ে বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল

শুধু তাই নয়, রাজনৈতিকমহলের মতে, স্বাধীনতার পর এমন নজির আর নেই। তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, এই সিদ্ধান্ত চরম প্রতিহিংসা স্বরূপ। অন্যদিকে বিজেপির দাবি, সংবিধানকে অবমাননার রাজনীতি। এমনকি কালো দিন বলেও ব্যাখ্যা বিজেপি নেতৃত্বের।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, সংবিধানের ১৭৪ (১) ধারা অনুযায়ী ক্যাবিনেটে সুপারিশ মেনে নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের সমালোচনা রয়েছে রাজ্যপালের টুইটেও। তাঁর মতে, রাত ২টোর সময়ে অধিবেশন সাধারণত ডাকা হয়। কিন্তু এবার কোনও ইতিহাস রচনার তাগিদ রয়েছে বলে কটাক্ষ ধনখড়ের। একই সঙ্গে রাজ্যপাল মন্ত্রিসভার প্রস্তাব তথা সিদ্ধান্তের প্রতিলিপিও টুইট করা হয়েছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যে মুখ্যসচিবকে জরুরি তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঠিক কেন রাত দুটোর সময়ে এভাবে অধিবেশন ডাকা হল সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পুরো বিষয়টি একটি ভুল। ছাপার ভুল বলেও ব্যাখ্যা। মন্ত্রিসভার তরফে যে প্রস্তাব রাজভবনে পাঠানো হয়েছিল সেখানে প্রথমেই লেখা ছিল ৭ মার্চ দুপুর দুটোয় অধিবেশন হবে।

কিন্তু শেষে ৭ মার্চ রাত দুটোর বিষয়টি উল্লেখ রয়েছে। সম্পূর্ণটা এম আর পিএমের সমস্যা। আর নবান্ন-রাজভবন সংঘাতের আবহ বজায় থাকায় রাতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে রাজভবনের তরফে। তবে জানা যাচ্ছে, নবান্নের তরফে নতুন করে প্রস্তাব পাঠানো হচ্ছে রাজভবনে।

তবে এই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আজকের দিনটা কালো দিন। সাংবিধান প্রধানের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি কোন স্তরে গিয়ে পৌঁছালে এমন ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ সরকারের জন্যে চরম সঙ্কটময় অবস্থা অপেক্ষা করছে বলেও তোপ বিজেপি নেতার।

একই সঙ্গে তিনি জানান, সংবিধানিক প্রধান এবং সংবিধানের এমন অপমানের বিষয় উচিৎ সংবিধানিক রক্ষাকর্তাদের ব্যবস্থা নেওয়া। সরকারের এহেন মনোভাবের কারণে দেশের কাছে বাংলা এবং বাঙালির মুখ পড়ুন বলেও তোপ শমীক ভট্টাচার্যের।

অন্যদিকে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যপালের মস্তিষ্কতে সমস্যা হচ্ছে বলে আমি চিকিৎসক হিসাবে মনে করি। তাঁর মনের মধ্যে মুখ্যমন্ত্রী এবং সরকারের প্রতি একরাশ ঘৃণা লুকিয়ে আছে তাঁর টুইট থেকেই স্পষ্ট। শেষে একটা ছোট্ট ভুল হয়েছে বলে যা করলেন তা ঠিক নয়। এটা সম্পূর্ণই হাস্যকর বলেও তোপ তৃণমূল নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+