জিআই ট্যাগের পর রসগোল্লার ব্র্যান্ডিং-এর পথে রাজ্য
এবার রসগোল্লার ব্র্যান্ডিং-এর পথে এগোচ্ছে রাজ্য সরকার। ব্র্যান্ডিং-এর পথে এগোলে ভিন্ন রাজ্য তথা আন্তর্জাতিক স্তরে বিদেশি মুদ্রা অর্জনের সুবিধা হবে বলেই মনে করছে নবান্ন।
এবার রসগোল্লার ব্র্যান্ডিং-এর পথে এগোচ্ছে রাজ্য সরকার। বাংলার রসগোল্লা হিসেবে জিআই ট্যাগ মিলেছিল আগেই। এবার ব্র্যান্ডিং-এর পথে এগোলে ভিন্ন রাজ্য তথা আন্তর্জাতিক স্তরে বিদেশি মুদ্রা অর্জনের সুবিধা হবে বলেই মনে করছে নবান্ন।

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যবসা
খাদ্য প্রক্রিয়াকরণ দফতর এবং রাজ্য সরকার বিভিন্ন রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে রসগোল্লার মার্কেটিং করতে চায়। এই মার্কেটিং করতে গেলে জিআই ট্যাগের সঙ্গে লাগবে ব্র্যান্ডিং। দুটি একসঙ্গে থাকলে বিদেশি মুদ্রা যেমন আসবে, ঠিক তেমনই রাজ্য সরকারেরও লাভ। লাভ মিষ্টি ব্যবসায়ীদেরও।

রসগোল্লার ব্র্যান্ডিং পলিসি
বাংলার রসগোল্লার জন্যই ব্র্যান্ডিং পলিসি নিয়েছে নবান্ন। পলিসিতে রয়েছে রসগোল্লার মাপকাঠি। মাপকাঠিতে রয়েছে, ২৬৯ কিলো ক্যালরি শক্তি, ৬ গ্রাম প্রোটিন, ৪০ গ্রাম কার্বোহাইড্রেড, ৬.৮ গ্রাম ফ্যাট এবং ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম। এই মাপকাঠি থাকলে নির্দিষ্ট সংস্থাকে বাংলার রসগোল্লার ব্র্যান্ডিং দেওয়া হবে।

মিষ্টি-বৈঠক
ব্র্যান্ডিং পলিসি নিয়ে মিষ্টি প্রস্তুতকারক সংস্থাগুলিকে আগামি সপ্তাহে বৈঠকে ডাকা হয়েছে। বাংলার রসগোল্লাকে ঠিকঠাক পেতে, নির্দিষ্ট মাপকাঠি তাদের সামনে তুলে ধরা হবে।

ব্র্যান্ডিং-এর পর প্যাকেজিং
ব্র্যান্ডিং-এর পর গুরুত্ব প্যাকেজিং-এ। প্যাকেটের গায়ে জিআই লোগো যেমন থাকবে, তার সঙ্গে বাংলার রসগোল্লা ব্র্যান্ডটাও দিতে পারবে নির্দিষ্ট মিষ্টি প্রস্তুত কারক সংস্থা।
জিআই লোগোর সঙ্গে বাংলার রসগোল্লার ব্র্যান্ডি থাকলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার রসগোল্লা চেনাতে সুবিধা হবে বলেই মনে করছে রাজ্য সরকার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications