Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোনার দাম ফের উর্ধ্বগতি, নামল রুপো! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম ফের উর্ধ্বগতি, নামল রুপো! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম সোমবার ফের একবার উর্ধ্বমুখী হতে শুরু করে। সোমবারই সোনার দাম ৪৭ হাজারের অঙ্ক ছাড়িয়ে এগিয়ে যায় বহুদূরে। গত পাঁচ মাসে সোনার গর গত সপ্তাহেই রেকর্ড সস্তা হওয়ার পর এদিন অগাস্টের ১৬ তারিখ ফের দামের উর্ধ্বগতির দিকে এগিয়ে যায়। এদিকে, রুপোর দাম রীতিমতো নিচের দিকে। এই পরিস্থিতিতে সোনার দাম আজ কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

 সোনার দাম একনজরে

সোনার দাম একনজরে

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রীতিমতো বেড়েছে আজ। অক্টোবরের গোল্ড কনট্রাক্টসে এদিন সোনার দাম ০.১৪ শতাংশ বেড়েছে সোনার দাম। ফলে ১০ গ্রামে সোনার দাম এদিন ৪৭,০০৬ টাকা হয়েছে। ১০ গ্রামে সকালে ৯টা ২০ মিনিট নাগাদ , রীতিমতো বাড়তে শুরু করে সোনার দাম। গত কয়েক সপ্তাহ জুড়ে সোনার দাম হু হু করে পতনের মাঝেই এক ভবিষ্যদ্বাণীতে এক বিশেষজ্ঞ জানান, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ হবে । ফলে ধরাই যায় যে সোনার দাম আগামী দিনে ৯০ হাজারের ঘরে থাকবে। এদিকে, গত ২০২০ সালে সোনার দামে অগাস্ট মাসে ৫৬ হাজারের ঘরে থেকে রেকর্ড গড়েছিল। সেই পরিস্থিতিতে সোনার দাম যা ছিল আজ তা রীতিমতো নিম্নগামী। এক বছরের মধ্যে এই পরিস্থিতি হয়ে যাওয়ায় বহু বিনিয়োগকারীই সোনায় আগ্রহ দেখাচ্ছেন না। তারমাঝেই এদিন বেড়েছে সোনার দাম।

 রুপোর দাম

রুপোর দাম

এদিকে, রুপোর দাম আজ নিম্নগতিতে চলছে। রুপোর দাম আজ ১ কেজিতে ০.০৬ শতাংশ কমেছে। ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,২০৩ টাকায়। স্পট গোল্ডের দাম ১,৭৭৯.৫১ মার্কিন ডলার প্রতি আউন্সে হয়েছে। বিশ্ববাজারে রুপোর দাম ০.২ শতাংশ পড়েছে। এক আউন্সে রুপোর দাম ২৩. ৬৯ মার্কিন ডলার হয়েছে। এর আগে শনিবার কলকাতায় রুপোর দাম ১ কেজিতে বাটের দাম ৬৩৩০০ টাকা হয়েছে, খুচরো রুপোর দাম (প্রতি কেজি) ৬৩৪০০ টাকা হয়েছে। ফলে সেই জায়গা থেকে এদিন রুপোর দাম প্রাসঙ্গিক। অন্যদিকে, বলা হচ্ছে সোনার দাম এদিন যে বাড়তে শুরু করেছে কোভিড পরিস্থিতির মাঝেও। কোভিড পরিস্থিতির মাঝেও যেভাবে আজ সোনার দাম বেড়েছে, তাতে আগামী দিনেও সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতার সোনার দাম

কলকাতার সোনার দাম

সোনার দাম কলকাতায় এদিন ছিল ২২ ক্যারেটে ৪৬ হাজার ৫০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,২০০ টাকা হয়েছে। এদিকে, শনিবার ১৪ অগাস্ট সোনার দামে কলকাতায় কার্যত একই ট্রেন্ড দেখা গিয়েছে। ১০ গ্রামে পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ৪৭,৩০০ টাকা, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৪৯০০ টাকা সোনার দাম। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৫৬০০ টাকা হয়েছে। তার আগে শুক্রবরা সোনার দাম পাকাসোনার হিসাবে ২৪ ক্যারেটে ১৩ অগাস্ট শুক্রবার ছিল ১০ গ্রামে ৪৭ হাজার ৩০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৪,৯০০ টাকা , হলমার্কের সোনার দাম ১০ গ্রাম ৪৫,৬০০ টাকা ছিল।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৪,৪৮০ টাকা, ২৪ ক্যারেটে রয়েছে ৪৮,৫৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৯৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৬০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৩৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,০১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,০১০ টাকা হয়েছে।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

 সোনা কেনার শুভ দিন এই মাসে

সোনা কেনার শুভ দিন এই মাসে

সোনা কেনার জন্য বিশেষ কিছু দিন ও তিথিকে শুভদিন বলে মনে করেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। সেই মতো সোনা কেনার শুভদিন প্রতি মাসেই থাকে। একনজরে দেখা যাক অগাস্ট মাসে বাকি দিনগুলিতে সোনা কেনার শুভদিন কোনগুলি।


২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।

২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।

৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।

এছাড়াও সেপ্টেম্বর মাসে সোনা কেনার শুভদিন হল-
২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট।
৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট।

৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট।

১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট।

১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+