সোনা , রুপোর দাম সোমবার কোথায় গিয়ে ঠেকল! ১২ অক্টোবর কলকাতায় সোনালী ধাতুর দর একনজরে
সোনা , রুপোর দাম সোমবার কোথায় গিয়ে ঠেকল! ১২ অক্টোবর কলকাতায় সোনালী ধাতুর দর একনজরে
বাজারে মার্কিন ডলারের (US dollar) উন্নতি ও আসন্ন মার্কিন আর্থিক প্যাকেজ নিয়ে বিভ্রান্তি , আশঙ্কা এখনও থেকে গিয়েছে। যার ফলে সোনার দরে (Gold Price)প্রভাব পড়ে যাচ্ছে। ভারতের বাজারে যদিও সোনার দাম ক্রমেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে পর পর ৩ দিনের পর আজও ভারতের বাজার দরে সোনার দাম খানিকটা উঠেছে। একনজরে দেখে নেওয়া যাক সোনার ও রুপোর দাম (Silver Price) ১২ অক্টোবর কোথায় গিয়ে ঠেকল।

সোনার দাম ১২ অক্টোবর
সোনার দাম ১২ অক্টোবর এমসিএক্স ফিচারে ০.৪ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম আজ হয়েছে ৫১,০১৬ টাকা। এই নিয়ে
টানা তৃতীয় দিনে বাড়ল সোনার দাম। তবে গত ৭ অগাস্টের রেকর্ড সোনার দামের থেকে এদিনের সোনার দাম ৫০০০ টাকা কম।

রুপোর দাম ১২ অক্টোবর
রুপোর দাম ১২ অক্টোবর ১.৪ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজি রুপোর দাম এদিন দাঁড়িয়েছে ৬৩,৭৬৯ টাকা প্রতি কেজি। এর আগে শেষ সেশনে রুপোর দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

কলকাতায় সোনার দাম
১২ অক্টোবর কলকাতায় সোনার দাম২২ ক্য়ারেটে রয়েছে ৫০, ৩৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতা শহরে রয়েছে ৫৩,২৭০ টাকা। এর আগে গত সপ্তাহেই ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম ছিল ৫৩ হাজার টাকার ঘরে। তবে এক সপ্তাহ যেতেই তা বেড়ে গিয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,৮৭০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৫৩, ৩১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৮২০ টাকা, ২৪ ক্যারেটে ৫০, ৮২০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৮০০ টাকা। ২৪ ক্যারেটে দিল্লিতে সোনার দাম ৫৪,৩৩০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications