মঙ্গলবার সোনার দাম কোথায় পৌঁছল! ১৫ সেপ্টেম্বর কলকাতার দর একনজরে
মঙ্গলবার সোনার দাম কোথায় পৌঁছল! ১৫ সেপ্টেম্বর কলকাতার দর একনজরে
সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেড রিজা র্ভ পলিসি নিয়ে বৈঠক রয়েছে। তার আগে এদিন বাজার খুলতেই সোনার দামে খানিকটা লাফিয়ে বাড়ছে। স্পট গোল্ড সূচকে এদিন সোনার দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে।

সোনার দাম কোনদিকে আজ?
এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম একই জায়গায় থাকলেও, স্পট গোল্ডে এদিন ফের একবার উর্ধ্বগতি ধরে নিয়েছে সোনার দর। স্পট গোল্ডে এদিন প্রতি ১০ গ্রামে ৫০, ৯১০ টাকা হয়েছে সোনার দর। এমসিএক্সে সোনার দর একই রয়েছে ৫১ হাজারের গণ্ডিতে।

রুপোর দাম
প্ল্যাটিনামের দাম এ দিন প্রতি আউন্সে ০. ৫ শতাংশ বাড়ে। তার জন্য প্ল্যাটিনামের দর ৯৫৮.৪৮ ডলার দাঁড়িয়েছে। এদিকে রুপোর দর প্রতি কেজিতে ৬৯, ৩০৯ টাকায় রয়েছে।

কলকাতায় সোনার দর
এদিন সোনার দর কলকাতায় ২৪ ক্যারেটে ছিল ৫৩,৬০০ টাকা। গত কয়েকদিন ধরেই এই একই গণ্ডিতে রয়েছে সোনার দরের ঘোরাফেরা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দর ৫০,৯০০ টাকা হয়েছে কলকাতায়।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৫২০ টাকা, ২৪ ক্যারেটে ৫৪,০২০ টাকা। মুম্বইতে ৫০, ৪৫০ টাকা রয়েছে সোনার দাম ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ৪৫০ টাকা হয়েছে। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৫,০৩০ টাকা হয়েছে। ২২ ক্যারেটে দাম ৫০,৪৫০ টাকা।












Click it and Unblock the Notifications