সোনার দাম ১৪ সেপ্টেম্বর কলকাতায় কত! একনজরে সোমবারের দর
সোনার দাম ১৪ সেপ্টেম্বর কলকাতায় কত! একনজরে সোমবারের দর
পর পর সেশনে পতন মুখী হতে শুরু করে দেয় সোনা। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের সপ্তাহে সোনার দাম প্রথম থেকেই চাঙ্গা হতে শুরু করেছে। মার্কিন-চিন সংঘাতের আব হ পেরিয়ে , করোনার প্রবল ঘাত প্রতিঘাত পার করে ভারতের বাজারে সোনার দামের গতিবিধি যেন সাপ লুডোর মতো চলছে! একনজরে দেখা যাক কলকাতা সহ দেশে সোনার দামের গতিবিধি।

কলকাতায় ১৪ সেপ্টেম্বর সোনার দাম
সোনার দাম ১৪ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারেটে রয়েছে ৫০, ৪২০ টাকা। এরপর সেই দাম ২৪ ক্যারেটে গিয়ে দাঁড়িয়েছে ৫৩, ১২০ টাকা। কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম পুজোর এক মাস আগের কয়েক সপ্তাহ ধরেই ৫৩ হাজারের ঘরে রয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম ১৪ সেপ্টেম্বর
কলকাতা বাদে দেশের অন্যান্য শহরে সোনার দামেও অন্যান্যদিনের তুলনায় সেভাবে ফারাক লক্ষ্য করা যায়নি। চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩, ৫৩০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ৪৯০৭০ টাকা। মুম্বইতে সোনার দাম আজ ২২ ক্যা রেটে ৪৯,৯০০ টাকা। ২৪ ক্যারেটে ৫০,৯০০ টাকা । রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০ হাজার টাকা। একইভাবে দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫৪, ৫৪০ টাকা।

সোনার দাম আজ
সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচারে আজ দাঁড়িয়েছে ১০ গ্রামে ৫১, ৫৩২ টাকা। সোনার দাম এদিন বাজার খুলতেই ০.৪ শতাংশ বাড়তে থাকে ১০ গ্রামের হিসাবে। তবে সেই দাম বৃদ্ধি সেভাবে উল্লেখযোগ্য হতে পারেনি গত মাসের দাম বৃদ্ধির তুলনায়।

রুপোর দাম ১৪ সেপ্টেম্বর
রুপোর দাম ওদিন বেড়েছে ০.৬ শতাংশ। এক কেজির হিসাবে এই দাম বৃদ্ধি হয়েছে। ১ কেজির হিসাবে দাম বেড়ে ৬৮, ৩৫০ টাকা হয়েছে রুপোলী ধাতুর ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications