সোনার দাম ২ মাসে সবচেয়ে সস্তা আজ, ২৪ জুন কলকাতায় দর একনজরে

সোনার দাম ২ মাসে সবচেয়ে সস্তা আজ, ২৪ জুন কলকাতায় দর একনজরে

গত ২ মাসের নিরিখে এদিন সবচেয়ে সস্তা হল সোনা। প্রসঙ্গত , গতকাল সোনার দাম সামান্য বাড়ে। তার জেরেও ২০২০ সালের অগাস্টে সোনার দাম যে রোকর্ড করেছিল সেই উচ্চতা ছুঁতে পারেনি ঘরোয়া বাজার। তবে এদিন হুড়মুড়িয়ে পড়ে গেল সোনার দাম। একনজরে দেখা যাক সোনার দাম ২৪ জুন কোথায় দাঁড়িয়েছে।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম ১০ গ্রামে ০.৪ শতাংশ পেড়ে যায়। বিয়ের মরশুমে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬,৮৮১ টাকা। বিশ্ব বাজারে সোনার দাম ১,৭৭৫ মার্কিন ডলারের নিচে দাঁড়িয়েছে।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম ১ কেজিতে ৬৭,৫২০ টাকা হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম এদিন ০.৬ শতাংশ পড়ে যায়। এদিকে,স্পট গোল্ড ০.২ শতাংশ পড়েছে। যদিও ডলার ইনডেক্স এখনও পোক্ত।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৬৬০ টাকা হয়েছে। কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম এদিন ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,২১০ টাকা। গতকাল কলকাতায় বিয়ের মরশুমে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,২০০ টাকা ছিল।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৪,৪০০ টাকা , ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৪৪০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৯০ টাকা ২৪ ক্যারেটে দাম ৪৭,১৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,২৫০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪ হাজার টাকা, ২৪ ক্যারেটে বাগিটচা শহরে দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+