সোনা,রুপোর দামে হু হু করে পতন অব্যাহত! কলকাতায় সোনালী ধাতুর দর ১৫ অক্টোবর একনজরে
সোনা,রুপোর দামে হু হু করে পতন অব্যাহত! কলকাতায় সোনালী ধাতুর দর ১৫ অক্টোবর একনজরে
আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম (Gold Price ) নিয়ে সেভাবে কোনও তোলপাড় নেই। যার ফলে ভারতের বাজারে সোনার দামের পতন পরিলক্ষিত হচ্ছে। এদিন বাজারে সোনা ও রুপো দুই ধাতুরই দামে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। দেখে নেওয়া যাক সোনা নিয়ে ১৫ অক্টোবরের চিত্রটা ভারত ও কলকাতায় কেমন।

সোনার দাম
এদিন লক্ষ্মীবারে দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার ডিসেম্বরের ফিচার ফের একবার নিম্নমুখী হতে থাকে। দেখা যায়, ১০ গ্রামে এদিন এই ফিচারে ০.৪ শতাংশ দাম কমেছে। ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ৫০, ৩৬০ টাকা হয়েছে। এদিন। বাজার বিশেষজ্ঞদের দাবি, সোনার সহায়ক মূল্য এখন ৫০ হাজার থেকে ৫০,৩০০ টাকার ঘরে ঘোরাফেরা করতে পারে।

রুপোর দাম
অন্যদিকে, ডিসেম্বরের সিলভার ফিচারে রুপোর দাম ০. ৯ শতাংশ কমছে। এক কেজিতে রুপোর দাম ৬১, ০৬৪ টাকা হয়েছে। এর আগে গত সেশনে রুপোর দাম ১.৬ শতাংশ বেড়েছিল।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২ ২ ক্যারেটে এদিন ৪৯, ৭৪০ টাকা ছিল। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ৭৬০ টাকা হয়েছে। ফলে পুজোর আগে একটু হলেও সোনার দামে পতন দেখা গিয়েছে ২৪ ক্য়ারেটের ক্ষেত্রে। করোনার মহামারির জেরে ভারতে সোনার চাহিদা প্রায় তলানিতে। এমন অবস্থায় খাঁটি সোনার দাম বাড়তে থায়া গহনা বিক্রেতারা উদ্বেগে পড়েন।

অন্যান্য শহরে সোনার দাম
দেশের বিভিন্ন শহরে সোনার দাম স্থির হয় কর ও শুল্কের পরিস্থিতি অনুযায়ী। যার জেরে বিভিন্ন শহরে সোনার দামের হেরফের হয়ে থাকে। চেন্নাইতে এদিন ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৭৫০ টাকা ছিল। মুম্বইতে এদিন ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৫৫০ টাকা ছিল। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩,৭৪০ টাকা ছিল।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications