সোনার দাম ধনতেরাসের আগে বৃদ্ধির পথে, কলকাতায় দর একনজরে
সোনার দাম ধনতেরাসের আগে বৃদ্ধির পথে, কলকাতায় দর একনজরে
সোনার দাম এদিন ফের একবার হু হু করে বাড়তে শুরু করেছে। সামনেই উৎসবের মরশুম। দুর্গাপুজো শেষ হতেই সামনে রয়েছে কালীপুজো। যে সময়টায় গোটা দেশ দিওয়ালির আলোয় রাঙিয়ে থাকে। এমন এক সময়ে বাংলা যখন মা কালীর আরাধনা করে, তখন বাংলার বাইরে চলে দীপাবলী, ধনতেরসের আবহে লক্ষ্মীর আরাধনা। এই সময়ে ঘরে লক্ষ্মী আনতে অনেকেই সোনার খরিদারি করেন। সোনার খরিদারি অনেকেই শুভ মনে করেন এই সময়ে। আর সেই ধনতেরাসের আগের সময়ে সোনার দাম কার্যত বেড়ে যেতে শুরু করে দিল। একনজরে দেখা যাক, সোনার দাম ও রুপোর দাম কোথায় ঠেকল কলকাতায়।

সোনার দাম ১৯ অক্টোবর
গত কয়েক মাসে সোনার দামে সেভাবে উত্থান ও পতনের মধ্যে বড় ফারাক দেখা যায়নি। তবে আপাতত ধনতেরাসের আগে সোনার দামে উত্থান দেখা গিয়েছে। ফলে অনেকেই মনে করছেন যে বিলগ্নী করার ইচ্ছা থাকলে অনেকেই এই সময় বিলগ্নী করতে পারেন। কারণ যেভাবে দমের কমতি দেখা যাচ্ছে, তাতে সোনার দামে পতন হু হু করে রয়েছে। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ডিসেম্বরের ডেলিভারি সোনার দামে ০.০৬ শতাংশ বেড়েছে। সোনার দাম এদিন ১০ গ্রামে হয়েছে ৪৭,৩১৯ টাকা। এর আগে ১৮ অক্টোবর সোনার দাম কমতির দিকে গিয়েছিল। ১০ গ্রামে সোনার দাম ৭৪১ টাকা কমতির দিকে গিয়েছে।

রুপোর দাম
এদিন ১ কেজিতে রুোপর দাম বেড়েছে ১ কেজিতে রুপোর দাম বেড়ে হয়েছে ৬৩,৬৯৬ টাকা। উল্লেখ্য, বিশ্ব বাজারে রুপোর দামের নিরিখে ভারতে রুপোর দাম রীতিমতো তাৎপর্যপূর্ণ। এদিকে, সোনার দাম খুব শিগগিরিই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খুব শিগগিরিরই সোনার দাম ১০ গ্রামে ৫৭ থেকে ৬০ হাজার টাকা প্রতি ১০ গ্রামে হওয়া উচিত বলে মনে করা হচ্ছে। এদিকে, রুপোও একটা সময় কেজি প্রতি ৭৬ হাজার টাকা থেকে ৮২ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সোনার দাম
সামনেই ধনতেরাস তার আগে সোনার দামের গতি যেভাবে হু হু করে বাড়ছে তাতে শহর কলকাতায় খরিদারি কোনদিকে যাচ্ছে দেখা যাক। পাকা সোনার ২৪ ক্যারেটের দাম ১ গ্রামে ৪৮০০ টাকা, ১০ গ্রামে ৪৮০০০ টাকা রয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৫৫ টাকা, ১০ গ্রামে ৪৫৫৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৬২৫ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৬২৫০ টাকা হয়েছে সোনার দাম।

সোনার দাম বিভিন্ন শহরে কত
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৬৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৭১০ টাকা হয়েছে চেন্নাইতে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬৫১০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৫১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬৭০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ৪৪,৩০০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দাম ৪৮,৩৩০ টাকা।

সোনা কেনার শুভ দিন
এদিকে, সোনা কেনার শুভ দিন কোনগুলি, সেদিকে নজর দেওয়া যাক। সামনই রয়েছে ধনতেরাস। সেই দিন ছাড়াও নভেম্বর মাসে জ্যোতিষ মতে সোনা কেনার শুভদিনগুলি দেখে নেওয়া যাক। ২ নভেম্বর বেলা ১২:৩৭ মিনিট-২:১৯ মিনিট, বিকেল ৩:৪৭ মিনিট -সন্ধ্যে ৬:৪২ মিনিট। ৪ নভেম্বর ০৭:০৬ মিনিট-৮ঃ ০৬ মিনিট, ১০ঃ২৫ মিনিট থেকে ৩ঃ৩৯ মিনিট, ৫ টা ৪ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ৩৯ মিনিট। ৫ নভেম্বর সকাল ৭ টা ৪১ মনিট থেকে ৮ টা ০৩ মিনিট, এরপর ১০ টা ২১ মিনিট থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট। বিকেল ৫ টা ছেকে ৬ টা ৩৫ মিনিট। ১২ নভেম্বর সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে দুপুর ৩টে ০৭ মিনিট, বিকেল ৪ টে ৩২ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ০৬ মিনিট। ১৯নভেম্বর ৭ টা ১৮ মিনিট ১ টা ১২ মিনিট ৩ টে ৪০ মিনিট থেকে ৭ টা ৩৬ মিনিট। এছাড়াও রয়েছে ২১,২৩,২৫, ৩০ নভেম্বরের তারিখ।












Click it and Unblock the Notifications