সোনার দাম হু হু করে নামল আজও! ১২ মার্চ কলকাতা সহ নামী শহরে দর কোনদিকে
সোনার দাম হু হু করে নামল আজও! ১২ মার্চ কলকাতা সহ নামী শহরে দর কোনদিকে
অব্যাহত সোনার দামের পতন। বেশ কয়েকদি ২২ শতাংশ সোনার দাম পতনের পর বহু বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে দাম সম্ভবত এবার উঠতে পারে। তবে শুক্রবার ১২ মার্চ , বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে সোনা। বিশ্ববাজারে গত সপ্তাহের থেকে সোনা চাঙ্গা হলেও, আজ খানিকটা মুষড়ে পড়েছিল সোনার আন্তর্জাতিক বাজার।

সোনার দাম ১২ মার্চ কোনদিকে?
সোনার দাম ১২ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামের নিরিখে ০.৩ শতাংশ নেমেছে। ফলে সোনার দাম এদিন, ৪৪,৭৩১ টাকা হয়েছে ১০ গ্রামে। এর আগে সোনার দাম খানিকটা মাথ তুলে দাঁড়ালেও, শুক্রবার সপ্তাহান্তের আগে ফের পতনের দিকে যায় সোনালী ধাতু।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৭,১৭৭ টাকা। ফলে ১০ গ্রামে রুপোর দাম ০.৫ শতাংশ হয়েছে। এদিন স্পট গোল্ড ০.২ শতাংশ নিচে রয়েছে। আউন্স প্রতি ১,৭১৮ ডলার দাম দাঁড়িয়েছে স্পট গোল্ডের।

কলকাতায় সোনার দাম
বুধবার ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম দাঁড়িয়েছিল ৪৪,১৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ভোটমুখী শহরে ৪৬,৭৯০ টাকা দাম হয়। এদিকে, কলকাতায় আজ সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৪,৩০০ টাকা। ২৪ ক্যারেটে হয়েছে ৪৬,৯৪০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে দাম ৪২,১০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৯৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫৩০ টাকা, ২৪ ক্যারেটে ৪৪,৫৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,০০০ টাকা। রাজধানীর বুকে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০০০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications