২৯ জানুয়ারি সোনার দাম ফের বাড়ল! কলকাতায় দর শুক্রবার একনজরে
২৯ জানুয়ারি সোনার দাম ফের বাড়ল! কলকাতায় দর শুক্রবার একনজরে
গত ৫ দিনে অনেকটাই নেমেছে সোনার দাম। বিশ্ববাজারে আজ যেখানে সোনার দাম কার্যত মুষড়ে পড়েছে, সেখানে ভারতে আদ সোনার দর খানিকটা চাঙ্গা। একনজরে দেখা যাক সোনার দাম আজ ভারতের বাজারে কোনদিকে গিয়েছে।

সোনার দাম ২৯ জানুয়ারি
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ ০.২৬ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন বেড়ে হয়েছে ৪৮,৭৪৯ টাকা। আগের সেশনে সোনার দাম ০.৫ শতাংশ নেমে যায়। আর আজ সেখান থেকে লাফিয়ে বাড়ে সোনা।

রুপোর দাম
এদিন, রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১ কেজিতে ৬৮,৬৩৯ টাকা। দেখা গিয়েছে এক কেজির হিসাবে রুপোর দাম এদিন বেড়েছে ১.৫ শতাংশ।

কলকাতায় সোনার দাম
এদিকে, কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮৪৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,০১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৬,৩১০ টাকা, ২৪ ক্যারেটে ৫০, ৭১০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৭,৭৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৭৯০ টাকা। দিল্লিতে দাম ২২ ক্যারেটে ৪৭৭৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,১৩০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications