সোনার দামে হু হু করে নেমে ৮ মাসে রেকর্ড কমতিতে! ১৭ ফেব্রুয়ারি কলকাতায় দর কত

সোনার দামে হু হু করে নেমে ৮ মাসে রেকর্ড কমতিতে! ১৭ ফেব্রুয়ারি কলকাতায় দর কত

সোনার দাম ১৭ ফেব্রুয়ারি ফের কমতির দিকে। গত ৫ দিন ধরে ক্রমাগত নিম্নমুখী সোনা বিনিয়োগকারীদের রীতিমতো চিন্তায় রেখেছে। কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি শুল্কে কাটছাঁট এবং বিশ্ব বাজারে একাধিক প্রবণতার ধারার ফলে কমছে হলুদ ধাতুর দাম। দেখে নেওয়া যাক আজ সোনার দাম কোথায় দাঁড়াল।

 ১৭ ফেব্রুয়ারি সোনার দাম

১৭ ফেব্রুয়ারি সোনার দাম

সোনার দাম গত ৮ মাসের হিসাবে সর্বনিম্ন হওয়ার দোড়গোড়ায় রয়েছে ঘরোয়া বাজারে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ১০ গ্রাম সোনার দাম ১৪৭ টাকা পড়েছে। শতাংশের বিচারে তা ০.৩১ । ফলে ১০ গ্রাম সোনার দাম ৪৬, ৭৫২ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম মার্চ ফিউচারে আজ ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৯, ৪৫৬ টাকা। টাকার অঙ্কে এদিন ১ কেজিতে রুপো নেমেছে ৮৪ টাকা। শতাংশের বিচারে আজ রুপো ০.১২ শতাংশ নিচে রয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

গত ৮ মাসের হিসাবে ধরলে দেখা যাবে ২০২০ সালের অগাস্টের তুলনায় প্রায় ২০ শতাংশ নিম্মমুখী সোনার দর। এদিকে কলকাতায় আজ ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,১৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৮,৮৭০ টাকা।

 অন্যান্য শহরে দাম

অন্যান্য শহরে দাম

চেন্নাইতে ২২ ক্য়ারেটে দাম সোনার ৪৪,১৬০ টাকা। ২৪ ক্যারেটে হলুদ ধাতু ৪৮,১৮০ টাকায় রয়েছে। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫, ৬৯০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৬, ৬৯০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,০৭০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+