সোনার দামে হু হু করে ফের পতন শুরু! ১১ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে
সোনার দামে হু হু করে ফের পতন শুরু! ১১ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে
ক্রমাগত সোনার দামের নিম্নগতির মাঝেই গতকাল খানিকটা চাঙ্গা হওয়ার দিকে যাচ্ছিল সোনা। তবে তার মাঝেই সোনার দাম আজ ফের নিম্নমুখী। একনজরে দেখা যাক ১১ ফেব্রুয়ারি সোনার দাম কোনপথে এগিয়েছে।

সোনার দাম ১১ ফেব্রুয়ারি
ফের একবার সস্তা হওয়ার দিকে সোনা। এদিন সোনার দর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৩৩ শতাংশ পড়ে যায়। ফলে ১০ গ্রাম সোনা ১৬০ টাকা এদিন সস্তা হয়েছে। ১০ গ্রাম সোনার দাম ১১ ফেব্রুয়ারি দাঁড়িয়েছে ৪৭,৮৫৩ টাকা।

রুপোর দাম
রুপোর দাম ১ কেজিতে এদিন হয়েছে ৬৮, ৩১৮ টাকা। রুপোও এদিন সোনার মতোই নিম্নগামী ছিল। ফলে ১ কেজিত রুপো সস্তা হয়েছে ০.৮৮ শতাংশ। যা কেজি প্রতি ৬০৮ টাকা সস্তা হয়েছে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম এদিন কলকাতায় ৪৭,১৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতায় হয়েছে ৪৯,৮৪০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে হয়েছে ৪৫,০৬০ টাকা। ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,১৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭০০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৯৬০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৬,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯০০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications