সোনার দামে হু হু পতনের মাঝেই ১ এপ্রিল কোন ট্রেন্ড, কলকাতায় দর কোনদিকে
সোনার দামে হু হু পতনের মাঝেই ১ এপ্রিল কোন ট্রেন্ড, কলকাতায় দর কোনদিকে
সোনার দাম গত ৫ দিন ধরে ক্রমাগত পতনের দিকে গিয়েছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ান স্টিমুলাস প্ল্যান নিয়ে রীতিমতো মুদ্রাস্ফীতির আশঙ্কা শুরু হয়েছে বাজারে। এমন এক পরিস্থিতিতে ১ এপ্রিল সোনার দাম কোনদিকে যাচ্ছে দেখে নেওয়া যাক।

সোনার দাম ১ এপ্রিল
সোনার দাম আগের কয়েকদিনের ট্রেন্ড থেকে সরে গিয়ে এদিন খানিকটা উন্নতির দিকে। এদিন ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে কার্যত ৪৯ টাকা বেড়েছে সোনার দাম। যার ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ৪৪,৯৮৪ টাকা আজ দাঁড়িয়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম খানিকটা নেমেছে। ১ কেজিতে রুপোর দাম ৬৩,৬১৭ টাকা হয়েছে। রুপোর দাম এদিন নেমেছে ১৯৭ টাকা। প্রতি কেজিতে দাম এদিন পড়েছে ০.৩১ শতাংশ দাঁড়িয়েছে।

সোনার দাম কলকাতায়
সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৮০০ টাকা কলকাতায়। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৯৯০ টাকা হয়েছে। এর আগে সোনার দামের গতি ক্রমাগত কমতে থাকার পর আজই তার দর উঠল। এরপর কলকাতার দর কোনদিকে যাবে , সেদিকে তাকিয়ে গোটা দেশ।

অন্যান্য শহরে দর
চেন্নাইতে ২২ ক্যারেটে ৪২,২৬০ টাকা হয়েছে সোনার দাম, ২৪ ক্যারেটে ৪৬,১০০ টাকা দর সেখানে। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৩,৩৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৪,৩৭০ টাকা দর হয়েছে সোনার। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৮০০ টাকা। ২৪ ক্যারেটে ৪৭,৭৯০ টাকা দর রয়েছে রাজধানীতে।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications