Goa election 2022: তৃণমূলের প্রচার মঞ্চে ধারালো অস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতীরা, টুইটে ঘটনার বিবরণ দিলেন বাবুল
Goa election 2022: তৃণমূলের প্রচার মঞ্চে ধারালো অস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতীরা, টুইটে ঘটনার বিবরণ দিলেন বাবুল
গোয়া বিধানসভা নির্বাচনের আগেই তুলকালাম কাণ্ড। টুইটে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয়। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রচার মঞ্চে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। বাবুল সুপ্রিয় টুইটে অভিযোগ করেছেন স্থানীয় একটি রাজনৈতিক দলের মদতেই ওই দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয়েছিল।

গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি
গোয়া বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। আগামী ১৪ ডিসেম্বর ভোট। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দলের সদস্যরা। বিজেপি, কংগ্রেস, আপের পাশাপাশি তৃণমূল কংগ্রসও প্রচারে কোমর কষেছে। এবারে তৃণমূল কংগ্রেস প্রথম ভোটে লড়ছে। এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। একাধিক কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রসে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রসের হেভিওয়েট নেতারা গিয়ে ভোটর প্রচার করছেন।

তৃণমূলের উপর হামলা
শেষ বেলার প্রচার পারদ চড়েছে গোয়ায়। রবিবাসরীয় প্রচার তুঙ্গে ছিল গতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রচার মঞ্চে হামলার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের প্রচার মঞ্চে চড়াও হয়েছিলেন বলে অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়। টুইটে বাবুল লিখেছেন প্রচার চলাকালীন হঠাৎই একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপরে চড়াও হয়। এই ঘটনার নেপথ্যে স্থানীয় রাজনৈতিক দলের যোগ রয়েছে বলে টুইটে লিখেছেন তিনি। তবে কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম তিনি করেননি।

বাবুলের উপরে হামলা
টুইটে তৃণমূল কংগ্রেস নেতা অভিযোগ করেছেন তাঁর উপরেও হামলা চালানো হয়েছে। টুইটে বাবুল লিখেছেন,
'গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি-র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।' বাবুল লিখেছেন'মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু তত ক্ষণে পুলিশ চলে এসেছে। তবে এই ঘটনায় আমরা কোনও এফআইআর করিনি এখনও।'

তৃণমূলকে নিশানা
প্রসঙ্গত উল্লেখ্য গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল একক ভাবেই লড়ছে। কংগ্রেসকে জোটের প্রস্তাব দেওয়া হলেও কংগ্রেস সেই প্রস্তাবে রাজি হয়নি। উল্টে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাহায্য করতে এসেছে বলে পাল্টা অভিযোগ করেছে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিরোধীদের ভোট ভাগাভাগি করতে এসেছে তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূল কংগ্রেসের মতই শক্তি বাড়াতে শুরু করেছে আম আদমি পার্টি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications