Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গড়িয়া থেকে সিঁথি, উত্তপ্ত মেয়েদের রাত দখল কর্মসূচি! অভিনেত্রী ঋতুপর্ণাকে ঘিরে বিক্ষোভ শ্যামবাজারে

RG kar Hospital Doctor Death Protest: আরজি কর হাসপাতালে 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল শহর। প্রতিবাদ চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। আর এর মধ্যেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। উত্তপ্ত গড়িয়া। মহিলা আন্দোলনকারীদের অশালীন ইঙ্গিত এবং কটুক্তি করার অভিযোগ এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি।

পুলিশের গাড়ি ঘিরে ধরে চলছে বিক্ষোভ-আন্দোলন। এমনকি গড়িয়া থানা ঘিরে ধরে চলছে বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনীকে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। আন্দোলনকারীদের অভিযোগ, আরজি করের বিচারের দাবিতে প্রতিবাদ চলছিল (RG kar Hospital Doctor Death Protest) ।

RG kar Hospital Doctor Death Protest

আর সেই সময় এক ব্যক্তি এক আন্দোলনকারী মহিলাকে অশালীন ইঙ্গিত এবং কটুক্তি করে বলে অভিযোগ। এমনকি দর জানতে চাওয়া হয় বলেও অভিযোগ। আর এরপরেই তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্যান্য আন্দোলনকারীরা অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং মারধর করতে থাকে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ ছিনিয়ে নিতেই উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ধরে শুরু হয় বিক্ষোভ। এমনকি একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেও দাবি। অনদিকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সিঁথিতেও।

আন্দোলনকারীদের মিছিলে এক মদ্যপ যুবক ঢুকে পড়ে বলে অভিযোগ। আর তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি শ্যামবাজারে অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত পৌঁছতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। প্রবল চাপে পড়ে যান অভিনেত্রী। বলে রাখা প্রয়োজন, এর আগে শাঁখ বাজানোও ট্রোলের মধ্যে পড়্গতে হয় অভিনেত্রীকে। আর সেই ক্ষোভ থেকেই এদিনের এই বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এদিনের মহিলাদের রাত দখল কর্মসূচি ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেজন্য বিশাল পুলিশ বাহিনীকে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+