Giriraj Singh: বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি! সিবিআই তদন্তের হুঁশিয়ারি মোদীর মন্ত্রীর

Giriraj Singh: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক থেকে আবাস যোজনা! বাংলাকে কোথাও বঞ্চিত করেনি কেন্দ্র। কিন্তু একের পর এক দুর্নীতি হয়েছে বলে মারাত্মক অভিযোগ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী (Giriraj Singh)। শুধু তাই নয়, সিবিআই তদন্তেও হুঁশিয়ারি দিলেন তিনি।

যার পাল্টা ফের একবার গিরিরাজ সিংকেই গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে একেবারে সরগরম রাজ্য-রাজনীতি।

Giriraj Singh

১০০ দিনের কাজের টাকা সহ বকেয়া মেটানোর দাবিতে আজ সোমবার সকাল থেকে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এমনকি এদিন সকালে রাজঘাটে তৃণমূল বিধায়ক-সাংসদের নিয়ে নিজে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও দিল্লি পুলিশের বিরুদ্ধে জোর করে তুলে দেওয়ার অভিযোগ। এমনকি অভিষেক বন্দ্যোপধ্যায়ের সাংবাদিক বৈঠকের মধ্যে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়।

যা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায়। আর এর মধ্যেই তৃণমূল সরকারের পাল্টা দুর্নীতি ইস্যুতে সরব কেন্দ্রীয় সরকার। ভুয়ো জব কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর সেই সংক্রান্ত প্রমাণ আছে বলে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয়মন্ত্রীর (Giriraj Singh)। শুধু তাই নয়, পুরো ঘটনার সিবিআই তদন্তের সময় এসেছে বলেও এদিন দাবি করেন তিনি। কিন্ত্য এত বড় কেলেঙ্কারির পরেও কেন্দ্রীয় সরকার কোনও টাকা আটকে রাখেনি।

বিশেষ করে রাস্তা, বার্ধক্য পেনশন সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর (Giriraj Singh)। এমনকি ইউপিএ জমানার থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি। এমনকি ১০০ দিনের কাজে ৪ গুণ টাকা বরাদ্দ করা হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন কেন্দ্রীয় এই বিজেপি নেতা (Giriraj Singh)।

যদিও এহেন অভিযোগ মিথ্যা বলে পাল্টা দাবি তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার মানুষের হকের টাকা জোর করে আটকে রেখেছে কেন্দ্র। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় মাটির বাড়ি চাপা পড়ে তিনটি শিশুর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংকে দায়ী করে তাঁর গ্রেফতার দাবি করেন। তিনি রাজঘাটে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জও করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+