Special Train-Metro Service: সুপার সানডে, একদিনে টেট-গীতাপাঠ! কেমন থাকবে ট্রেন-মেট্রো পরিষেবা

Special Train-Metro Service: আজ মেগা সানডে! একদিকে টেট অন্যদিকে ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠ! ছুটির দিন হলেও অন্যতম একটি ব্যস্ততম দিন আজ। প্রায় তিন লাখেরও বেশি পরীক্ষার্থী টেটে বসবেন। রাজ্যজুড়ে কয়েকশ কেন্দ্রে এই পরীক্ষা হবে। ফলে সঠিক সময় গন্তব্যে পৌঁছানোটা প্রয়োজন।

আর তাই আজ রবিবার সকাল থেকে বাড়তি পুলিশকর্মী রাস্তায় থাকবে। অন্যদিকে শনিবার থেকে ব্রিগেডে আসতে শুরু করেছে সাধুসন্তরা। লাখ লাখ মানুষের সমাগম হবে। একই দিনে দুটি বিগ ইভেন্টকে মাথায় রেখে মেট্রো পরিষেবা (Special Train-Metro Service) সকাল থেকেই রাখা হয়েছে। অন্যদিকে একাধিক রুটে স্পেশাল ট্রেনও চালানো হবে। বলে জানা গিয়েছে।

Special Train-Metro Service:

মেট্রোর তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেপয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩৪ টি মেট্রো (Kolkata Metro) চালানো হবে। যার মধ্যে ১১৭টি রেক চলবে আপ লাইনে এবং ১১৭টি চলবে ডাউন লাইনে। যেখানে অন্যান্য রবিবার মাত্র ১৩০ টি মেট্রো চলে। সেখানে পরীক্ষার কথা ভেবে অনেক বাড়তি মেট্রো (Kolkata Metro) চালানো হবে (Special Train-Metro Service) বলে জানানো হয়েছে। সকাল ৬টা ৫০ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

এক নজরে পরিষেবা-

First Service:- At 06:50 hrs from Kavi Subhash to Dakhineswar (instead of 09.00 hrs.)
At 06:50 hrs from Dum Dum to Kavi Subhash (instead of 09.00 hrs.)
At 06:55 hrs from Dum Dum to Dakshineswar (instead of 09.00 hrs.)
At 07.00 hrs from Dakshineswar to Kavi Subhash (instead of 09.00 hrs.)

অন্যদিকে লোকাল ট্রেনও বেশ কয়েকটি অতিরিক্ত চালানো হবে বলে জানা গিয়েছে। যেমন রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-গোঘাট ইএমইউ স্পেশাল চালানো হবে। যা সকাল ৫টা ১০ মিনিটে ছাড়বে। হাওড়া স্টেশনে পৌঁছবে ৭ টা ৪০ মিনিটে। একই ভাবে হাওড়া থেকে ৫টা ৩৫ মিনিটে ছাড়বে স্পেশাল এই ট্রেন। গন্তব্যে পৌঁছবে রাত ৮টা পাঁচ মিনিটে। একই ভাবে হাওড়া-বর্ধমান আপ এবং ডাউন স্পেশাল ইএমইউ চালানো হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, টেট এবং গীতা পাঠকে মাথায় রেখে আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত ইএমইউ ট্রেন চালানো হবে। সপ্তাহের অন্যান্য দিনের মতই ট্রেনগুলিকে চালানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+