জলপাইগুড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, ছড়াল আতঙ্ক

জলপাইগুড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, ছড়াল আতঙ্ক

জলপাইগুড়ি রাজবাড়ি বৃহন্নলাদের আবাসনে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় রান্না ঘরের সরঞ্জাম। এরপর আগুন ছড়িয়ে পরে পাশের একটি ঘরে সেই ঘরের আসবাবপত্র ছাড়াও অনন্য জিনিস পুড়ে গিয়েছে। অল্পের জন্য বড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পেল বৃহন্নলারা।

জলপাইগুড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, ছড়াল আতঙ্ক

খবর দেওয়া সাথে সাথে ছুটে আসে দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপতায় একঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার দুপুরে বৃহন্নলাদের আবাসনে রান্নার কাজ চলছিল। সেই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার থেকে আগুন বেরোতে থাকে।

তারপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে রান্না ঘর এবং পাশের ঘরেও বেশ কিছু দামি আসবাবপত্র পুড়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনের ছড়িয়ে পড়ার খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আসে। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। গ্যাসের সিলিন্ডার ঘরের বাইয়ে নিয়ে আগুন নেভানো হয়। ইলেকট্রনিক তার, ফ্রিজ, রান্না ঘরের ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানাগিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+