দত্তপুকুরে মহিলার গণধর্ষণ, গ্রেফতার ৩

উত্তর 24 পরগণার দত্তপুকুর এলাকায় এক বিবাহ বিচ্ছিন্না মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ । পুলিশ জানায় যে এই ঘটনাতে তারা তিন জনকে গ্রেফতার করেছে ।

উত্তর 24 পরগণার দত্তপুকুর এলাকায় এক বিবাহ বিচ্ছিন্না মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ । পুলিশ জানায় যে এই ঘটনাতে তারা তিন জনকে গ্রেফতার করেছে । পাঁচ জন যুবক এই মহিলার ঘরে ঢুকে , বর্ষ বরনের রাতে, তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

দত্তপুকুরে মহিলার গণধর্ষণ, গ্রেফতার ৩

যে ব্যক্তির বাড়িতে এই মহিলা ভাড়া নিয়ে থাকেন তিনি মহিলার চিত্কার শুনে মহিলাকে বাঁচাতে গেলে অভিযুক্ত যুবকরা তাকে মারধর করে বলেও অভিযোগ।

পুলিশ জানায় যে এই ঘটনা ঘটে দত্তপুকুর এলাকার ছোট জাগুলিয়া এলাকায় । এই এলাকায় একটি কাপড় কারখানায় কাজ করেন ওই মহিলা। ওই দিন রাতে পাঁচ জন তার ঘরের দরজা ভেঙে ঢুকে তার ওপর অত্যাচার করে ও গনধর্ষন করে বলে অভিযোগ।

পুলিশ জানায় যে এই ঘটনাতে তারা তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল রতন দাস, মৃনাল বিশ্বাস ও সৌগত সরকার। বাকি দুজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর 24 পরগণার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর।

উল্লেখ্য দুই দিন আগেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করা হয় । এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+